logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে শেখ কামাল যুব গেমসের সফল সমাপ্তি, কুলাউড়ার রেকর্ড সংখ্যক সাফল্য

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ২:৩৯ মিনিট

মাহফুজ শাকিল : মৌলভীবাজারে তিনদিন ব্যাপী শেখ কামাল বাংলাদেশ যুব গেমস ২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর উদ্যোগে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১০ জানুয়ারি সমাপনী দিনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফুটবল ও সাঁতার প্রতিযোগিতা। মেগা ফাইনালে কুলাউড়া উপজেলা ফুটবল দল শক্তিশালী বড়লেখা উপজেলাকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই সাথে সাতাঁর প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে কুলাউড়া উপজেলার তরুণ-তরুণীরা আরও ৯টি পুরস্কার অর্জন করেছে। সেই সাথে তিন দিনের ইভেন্টে কুলাউড়া উপজেলা অনেক ইভেন্টে অনেক লড়াই করে চ্যাম্পিয়ন/ রানার আপ /১ম স্থান/২য় স্থান অর্জন করে। সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এর আগে সোমবার ৯ জানুয়ারি দ্বিতীয় দিনে ফুটবল, কাবাডি ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদসহ ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা।
গেমসে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া উপজেলা দল অংশগ্রহণ করে। এর আগে রোববার শুরু হয় শেখ কামাল দ্বিতীয় যুব গেমস। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্স, দাবা ও কারাতে প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি মো. আব্দুর রাজ্জাক, চেস প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলী প্রমুখ। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ কামাল যুব গেমসে কুলাউড়ার পুরস্কারপ্রাপ্ত ইভেন্ট হলো- ফুটবলে চ্যাম্পিয়ন, কাবাডিতে রানার্স আপ, ব্যাডমিন্টনে একক (তরুণী) রানার্স আপ হয়েছেন কাকলী, ব্যাডমিন্টন দ্বৈত (তরুণী) রানার্স আপ হয়েছেন তানিয়া ও কাকলি, ১০০ মিটার দৌড়ে (তরুণ) ১ম এহসান হাদী ও ২য় সায়হান মিয়া, ১০০ মিটার দৌড়ে (তরুণী) ২য় কাকলি বেগম, ২০০ মিটার দৌড় (তরুণী) ২য় মাইশা জান্নাত চাঁদনী, ৮০০ মিটার দৌড় (তরুণ) ২য় স্বাধীন আহমদ ফরহাদ, ১৫০০ মিটার দৌড় (তরুণ) ১ম স্বাধীন আহমদ ফরহাদ, উচ্চ লাফ (তরুণ) ১ম এহসান হাদী, উচ্চ লাফ (তরুণী) ২য় কাকলী বেগম, দীর্ঘ লাফ (তরুণ) ১ম হাবিব হোসেন অপু, গোলক নিক্ষেপ (তরুণ) ১ম সায়হান মিয়া, সাঁতার ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতার ১ম এহসান আহমদ জাবেদ ও ২য় নোমান আহমদ মাহফুজ, ২০০ মিটার ফ্রি স্টাইল সাঁতার ১ম এহসান আহমদ জাহেদ, ৫০ মিটার চিৎ সাঁতার (তরুণী) ২য় কাকলি বেগম, ১০০ মিটার চিৎ সাঁতার ২য় শিরিন আক্তার, ৫০ মিটার বুক সাতার ২য় লাবনী আক্তার চাঁদনী, ১০০ মিটার ফ্রি স্টাইল তরুণী ২য় লাবনী আক্তার চাঁদনী, ১০০ মিটার ফ্রি স্টাইল ২য় এহসান হাদী জাহেদ। সকল দলের দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব প্রাপ্ত অফিসিয়াল-সোহেল আহমদ, কাবুল পাল, শহীদুল ইসলাম শাহীন, জোয়েনা খানম পপি, কামরুল ইসলাম সামাদ, খন্দকার আফজল, জাহিদ হোসেন, রেজবিন আক্তার, তাহেরা চৌধুরী, কলি মল্লিক।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top