logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কুলাউড়া সদর ইউনিয়নের পতিত আউশ-আমনের জমিতে বোরো চাষ-কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ১:৫২ মিনিট

মাহফুজ শাকিল : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কৃষি জমিতে শতভাগ যান্ত্রিকীকরণের ফলে এবার পতিত আউশ-আমনের প্রায় ৫০ একর জমি বোরো চাষের জন্য নতুন করে যোগ করা হয়েছে। এই ৫০ একর জমির শুরু থেকে ফসল কাটা পর্যন্ত সম্পূর্ণটাই হবে আধুনিক যন্ত্রের সাহায্যে। ফলে বোরো চাষ নিয়ে স্থানীয় কৃষকরা ব্যাপক কৌতুহলী। এ থেকে অধিক মুনাফা অর্জনের আশাও করছেন কৃষক ও কৃষিবিদরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কুলাউড়ার দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে দু’মৌসুম ধান (আউশ ও আমন) ক্ষেতের পর জমিগুলো পতিত থাকে। এবার সেই পতিত জমিগুলোতে বোরো ফসল আবাদের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এর জন্য প্রাথমিক অবস্থায় কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর-গুতগুতি এলাকায় ৫০ একর দু’ফসলা জমিকে বেছে নেওয়া হয়েছে। আর এই বোরো চাষটি হবে সম্পূর্ন আধুনিক কৃষি যন্ত্রের মাধ্যমে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কৃষিক্ষেত্রকে যান্ত্রিকীকরণই হচ্ছে এর মূল লক্ষ্য। কুলাউড়া উপজেলায় এটি প্রথম উদ্যোগ। এই ৫০ একর জমির চাষাবাদের জন্য স্থানীয় ৫০ থেকে ৬০ জন কৃষককে সম্পৃক্ত করা হয়েছে। ইতোমধ্যে শোয়িং মেশিনের মাধ্যামে সিডলিং ট্রেতে চারা উৎপাদনের জন্য বীজ বপন করা শুরু হয়েছে।
স্থানীয় কৃষক রজব আলী জানান, লক্ষীপুর-গুতগুতি গ্রামে শতশত একর জমি দীর্ঘদিন থেকে পতিত হয়ে পড়ে ছিল। আমরা এখানে শুধু আউশ-আমন ধানের চাষাবাদ করতাম। কৃষি অফিসের সাথে যোগাযোগ করে ৫০-৬০ কৃষক পাশ^বর্তী ফানাই নদী থেকে পানি নিয়ে প্রথমবারের মতো পতিত এইসব জমিতে বোরো চাষ শুরু করছি।
কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান বলেন, কৃষকের মুখে হাসি ফুটানোর ছোট্ট প্রয়াসের জন্য প্রায় দেড়শ বিঘা জমির উপর বোরো চাষের জন্য ফানাই নদীর উপর এলাকার কৃষকদের নিয়ে বাঁধ নির্মাণ করেছি। পতিত জমিতে বোরো চাষে পরিষদের পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধ করছি। স্থানীয় কৃষকরা যাতে বোরা আবাদ করে সফল হতে পারে সেজন্য পরিষদের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মোমিন বলেন, জেলা প্রকৌশলী সোনিয়া শারমিনের তত্ত্বাবধানে সিডলিং ট্রেতে বীজতলা প্রস্তুত করা হচ্ছে। সেচ সুবিধার কথা বিবেচনা করে প্রথম অবস্থায় ফানাই নদীর তীরে কুলাউড়া সদর ইউনিয়নের লক্ষীপুর-গুতগুতি এলাকার পতিত মাঠকে বেছে নেওয়া হয়েছে। সেখানে সিড শোয়িং মেশিনের সাহায্যে মাটি ও বীজ মিশ্রিত সাড়ে চার হাজার ট্রেতে চারা উৎপাদন শুরু হয়েছে। এরপর রাইছ ট্রান্সপ্লান্টার দিয়ে জমিতে সেই চারা রোপন করা হবে এবং সবশেষে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কুলাউড়া উপজেলায় পতিত জমি চাষাবাদের আওতায় আনতে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাজনক জমিগুলোতে আমন-আউশের পর বোরো আবাদের যাবতীয় উদ্যোগ নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে মনিটরিং অব্যাহত থাকবে।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top