logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় সেই আলোচিত দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলীকে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় বদলী

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৬:১১ মিনিট

কুলাউড়া প্রতিনিধি॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুলাউড়া কার্যালয়ের সেই আলোচিত দুর্র্নীতিবাজ উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম মৃধাকে অবশেষে বদলী করা হয়েছে। তাঁর নতুন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।

এলজিইডি’র প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি তাকে এ বদলীর আদেশ দেয়া হয় বলে নিশ্চিত করেছেন এলজিইডি’র জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ।

জানা গেছে, প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কুলাউড়ায় যোগদান করেন। গত বছরের জুলাই মাসে তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব করে উপজেলার ১৩টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। এতে ওই প্রকৌশলীকে অপসারণের দাবি জানান তাঁরা।

গত বছরের ২৪ জুলাই উপজেলা পরিষদের মাসিক সভায় প্রকৌশলী আমিনুলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে কয়েকজন ইউপি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা উপজেলা প্রকৌশলীকে ‘ঘুষখোর ও দুর্নীতিবাজ’ মন্তব্য করে বলেন, তাঁকে বক্তব্যের সুযোগ দিলে সব চেয়ারম্যান সভা বয়কট করবেন। ওই সভায় উপস্থিত মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আরও জানা গেছে, ওই সময় বরাদ্দকৃত কাজের বিল পাস করাতে হলে প্রকৌশলী আমিনুল ইসলামকে ১০ থেকে ২০ শতাংশ কমিশন দিতে হয়। নতুবা তিনি কোন বিলের ছাড়পত্রে স্বাক্ষর করেন না। টাকা ছাড়া একাধিকবার তাঁর কাছে গেলে কোন কাজ হয় না। এমনকি তিনি কারো ফোন রিসিভ করেন না। প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের ২ লাখ টাকা বরাদ্দেও তাঁকে ৫ হাজার টাকা করে দিতে হয়েছে প্রধান শিক্ষকদের। টাকা না দিলে কাজের প্রত্যয়ন দিতে চান না আমিনুল ইসলাম। শিকক্ষদের সাথে খারাপ আচরণেরও অভিযোগ করেন।

প্রকৌশলী আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন ১৩ ইউপি চেয়ারম্যান। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন সেই অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদার নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। গত বছরের ২৮ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদার অভিযোগের তদন্ত করেন। এদিকে গত বছরের ৭ আগস্ট ও ১৮ ডিসেম্বর প্রকৌশলী আমিনুল ইসলাম দুই দফায় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছিলেন।

এ বিষয়ে এলজিইডি’র প্রকৌশলী আমিনুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে এলজিইডি’র মৌলভীবাজার জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ সোমবার বিকেলে বদলীর বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, প্রকৌশলী আমিনুল ইসলামকে কুলাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বদলী করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top