logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কর্মধায় চুরির অপবাদ সইতে না পেরে তরুণের আত্মহত্যা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৫:৫০ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মারপিট করায় অপমান সহ্য করতে না পেরে মুজাহিদুর রহমান সায়ান (২২) নামক এক তরুণ গলাস ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত তরুণ সায়ান ফটিগুলি গ্রামের বাসিন্দা মো. ইরা মিয়ার ছেলে। পরে খবর পেয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের স্থানীয় বাজারের ছুফি মিয়ার দোকানে মোবাইলের রিচার্জ কার্ড কিনতে যান সায়ান। ওইসময় স্থানীয় বাসিন্দা আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া নামের এক ব্যক্তির মোবাইল চুরি হয়। তখন বাবুলসহ কয়েকজন সন্দেহ করে ওই মোবাইল ফোন নাকি সায়ান চুরি করেছে। অথচও ওই দোকানে বাবুল মিয়াসহ আরও কয়েকজন ক্রেতা ছিলেন। সেই চুরির সন্দেহে বাবুল মিয়া ও বাদশা মিয়া সায়ানকে অভিযুক্ত করে মারধর করে তার পরিবারকে খবর দেন। তখন সায়ানের মা মিনারা বেগম এলাকার মুরব্বীদের সাথে নিয়ে সায়ানকে দোকান থেকে নিয়ে আসেন। অথচও ঘটনার দিন রাতে ওই দোকানের পাশে একটি গাছ তলার নিচে মোবাইল ফোনটি পাওয়া যায়। কিন্তু মারধরের শিকার হয়ে রাতে বাড়িতে গেলেও সায়ান মানসিকভাবে ভেঙে পড়ে এবং অপমানিত বোধ করে। সকাল দশটার দিকে সায়ানের মা মিনারা বেগম ছেলে সায়ানকে বাড়িতে রেখে স্থানীয় ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিনের বাড়িতে যান। এই ফাঁকে সায়ান ঘরের তীরের সাথে গলার মাফলার দিয়ে আত্মহত্যা করেন।
অভিযোগের বিষয়ে বাবুল মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তার স্ত্রী ফাতেমা বেগম ফোন রিসিভ করে বলেন, আমার স্বামী পানপুঞ্জিতে কাজে রয়েছেন। ঘটনার দিন সন্ধার পর ছুফি মিয়ার দোকানে খরচ আনতে আমার স্বামী যান। ওই সময় সায়ানও ওই দোকানে ছিল। আমার স্বামী তার মোবাইল ফোনটি দোকানের বয়ামের উপরে রাখেন। খরচ কেনা শেষ হলে দোকান মালিক ছুফি মিয়ার ছেলে রাজু যখন দোকান বন্ধ করে তখন আমার স্বামী বলেন আমার মোবাইলটি দোকানে রয়েছে। তখন রাজু জানায় মোবাইল দোকানে নেই। তখন আমার স্বামী ও তার সহযোগী বাদশা মিয়াসহ স্থানীয়রা দেখেন সায়ান মোবাইল চুরি করে একটি গাছের নিচে রেখেছে। তখন চুরির ঘটনায় সায়ানকে বাদশা কয়েকটি চড়-থাপ্পড় মাড়েন। পরে স্থানীয় মেম্বারসহ গনমান্যব্যক্তির উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হলে সায়ানের মা তাকে জিম্মায় নেন।
স্থানীয় কর্মধা ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মতিন জানান, মোবাইল চুরির সন্দেহে এলাকার যুবক সায়ানকে বাবুল ও বাদশা মারধর করেছেন সেটা সায়ানের মা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা স্বীকারোক্তি দিয়েছেন। অথচও ঘটনার দিন রাতে ছুফি মিয়ার দোকানের পাশে একটি গাছের নিচে মোবাইল ফোনটি পাওয়া যায়। অহেতুক চুরির সন্দেহে সহজ-সরল যুবক সায়ানকে এভাবে মারধর করা ঠিক হয়নি তাদের।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে।

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top