পৃথিমপাশায় যুবদলের আয়োজনে প্রবাসী কমিউনিটি নেতা লিটন তালুকদার সংবর্ধিত
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ২:৫১ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : ওসমানী স্মৃতি পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম লিটন তালুকদার এঁর স্বদেশ আগমন উপলক্ষে পৃথিমপাশা ইউনিয়ন যুবদলের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৭ ডিসেম্বর রাত আটটায় স্থানীয় ফুড কেয়ার রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের আহবায়ক তারেক মো: তাহমিম ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আহাদ ও যুবদল নেতা রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি
সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নজরুল ইসলাম লিটন তালুকদার। বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি, আকদ্দছ আলী মাস্টার, সাধারণ সম্পাদক নবাব আলী তাকি খান, সহ সভাপতি শামসুর রহমান মাষ্টার, আত্তর আলী, উপজেলা প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ইউনিয়ন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল আহমদ রব্বান প্রমুখ। এছাড়াও এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




