কুলাউড়া সদর ইউনিয়নে সাইফুর-হোসনা মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৮:৩২ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারে কুলাউড়ায় দ্বিতীয় বারের মতো ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা ভিত্তিক “সাইফুর-হোসনা স্কলারশীপ” পরীক্ষা-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শনিবার (১৪ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় মাদ্রাসার হলরুমে এই মেধাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সুপার কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েস।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আমেরিকা প্রবাসী শায়েখ উদ্দীন, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক ইসহাক আলী, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম চৌধুরী, নর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়রুল আলম চৌধুরী, কুলাউড়া বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, নিজামিয়া বিশকুটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তফজ্জুল ইসলাম, আনন্দ বিদ্যাপীঠের উপাধ্যক্ষ আব্দুল ওয়াহিদ, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান, নন্দীর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল হক, গৌড়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, কুসুম কলি কিন্ডার গার্টেন স্কুলের অভিভাবক সদস্য এনামুল মাহবুব ফয়সল, নোবেল একাডেমির সহকারী শিক্ষক হামিম আহমদ প্রমূখ।
পরীক্ষায় হল সুপারের দায়িত্বে ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা তাহিদুল ইসলাম। সহযোগী ছিলেন শিক্ষক মাওলানা রেজাউল করিম ও সাদিকুর রহমান সুয়েজ, শিক্ষক মুহিবুর রহমান, মাওলানা মাহফুজ আলম, আফরোজ খাঁ, জুনেদ আহমদ, এবাদুর রহমান, মিছবাহ উদ্দিন সাজু, রবিনুল ইসলাম, হুমায়ুন কবির।

মাদ্রাসার সুপার কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েস জানান, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ম পুরস্কার হিসেবে রয়েছে সার্টিফিকেটসহ নগদ ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার নগদ ১২ হাজার টাকা, ৩য় পুরস্কার নগদ ১০ হাজার টাকা। এরআগে গত বছরের ৪ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ৫ম ও ইবতেদায়ী পর্যায়ে মোট ৮শ ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার বেসিক বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে এই মেধাবৃত্তি পরীক্ষা সহায়ক হিসেবে কাজ করবে। তিনি আগামীতেও সময়োপযোগী পরীক্ষা পদ্ধতির মাধ্যমে নিয়মিত মেধাবৃত্তি আয়োজনে প্রতিষ্ঠাতার আগ্রহের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, কুলাউড়া সদর ইউনিয়নের নাজিরের চক গ্রামের বাসিন্দা, সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুর রহমান সাইকু নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। সাইফুর রহমান ও তাঁর সহধর্মিণী হোসনা বেগমের পৃষ্ঠপোষকতায় গত বছর থেকে এই মেধাবৃত্তি চালু হয়। #





