logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় চুরির ৫টি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৯:৫০ মিনিট

কাওছার আহমদ, নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃবিভাগীয় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারসহ চোরাই ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া থানাপুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

গ্রেপ্তারকৃত ৩ আসামি হলো রাসেল আহমদ (২৮), জুনেদ আহমদ (২৩) ও জাহাঙ্গীর মিয়া (৩০)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সাম্প্রতিক সময়ে কুলাউড়া ও অন্যান্য উপজেলা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এরমধ্যে কুলাউড়ার মাগুরা এলাকা থেকে সাংবাদিক সঞ্জয় দেবনাথের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মনির হোসেন, এসআই শাহ আলম, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মো. নাজমুল হোসেন ও তপন দেবসহ পুলিশের একটি দল চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে।

অভিযানকালে প্রথমে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের মধ্যে অন্যতম দুর্ধর্ষ মোটরসাইকেল চোর কমলগঞ্জ উপজেলার বাসিন্দা জাহাঙ্গীরকে কুলাউড়া পৌরসভাধীন কাছুরকাপন এলাকা থেকে মোটরসাইকেলের তালা ভাঙার যন্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ও বিভাগীয় মোটরসাইকেল চোর রাসেলকে কমলগঞ্জ থানার কালেঙ্গা গ্রামের তার শ্বশুরবাড়ি থেকে ১টি মোটরসাইকেলের খোলা বডিসহ গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর গ্রাম থেকে চোরাই মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা জুনেদকে গ্রেপ্তার করলে তার কাছ থেকে ১টি চোরাই পালসার মোটরসাইকেল ও মোটরসাইকেল খোলার যন্ত্রাংশ উদ্ধারসহ জব্দ করা হয়।

জাহাঙ্গীর, রাসেল ও জুনেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে আন্তঃবিভাগীয় চোর চক্রের সক্রিয় সদস্য সামাদের নিজ বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পানিয়াগাঁ গ্রামে অভিযান চালালে পুলিশের উপস্থিতিতে সে সটকে পড়ে। এ সময় তার বাড়ি থেকে ১টি চোরাই সুজুকি মোটরসাইকেল ও ১টি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে আরও ১টি ডিসকোভার মোটরসাইকেলও উদ্ধার করে জব্দ করা হয়।

মোটরসাইকেল চোর চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top