logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. খেলাধুলা

ব্রাজিলের সুখের ঘরে হঠাৎ আগুন, কঠিন হচ্ছে ‘মিশন হেক্সা’

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৪:২৭ মিনিট

স্পোর্টস রিপোর্ট : দোহার ওয়েস্টিন হোটেল ঘিরে নানা গুঞ্জন ডালপালা মেলছে। ফুটবলারদের ইনজুরি নিয়ে বাইরে আসছে নানা তথ্য। ব্রাজিলের সাংবাদিকরা ওত পেতে বসে আছেন ভালো-মন্দ খবরের জন্য। খেলোয়াড়দের চোট আর মানসিক চাপ মিলিয়ে এখন পর্যন্ত যে খবর তাতে ব্রাজিলের ‘মিশন হেক্সা’ বড় কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
ব্রাজিলের এক ফটো সাংবাদিক আলেক্স ভিক্টর ওয়েস্টিন হোটেলে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এভাবে, ‘শিবিরে কোনো সুসংবাদ নেই। দুই ফুটবলারের বিশ্বকাপ হয়তো শেষ হয়ে যাচ্ছে। চিকিৎসকরা ব্যস্ত খেলোয়াড়দের চোট নিয়ে। সেরা একাদশ নামানোই কঠিন হয়ে পড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। তিতের কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে দলের ভেতর। ’ অর্থাৎ সুখের ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন ক্যামেরুন। শুরুর দুই ম্যাচ জেতার পর বেশ স্বস্তির হাওয়া বইছিল ওয়েস্টিন হোটেলে। খুব খোশমেজাজেই ছিল ব্রাজিল দল। পরশু মধ্যরাতে সেলেসাওদের ওপর বুলডোজার চালিয়ে দিয়েছে ক্যামেরুন। কোনো আফ্রিকান দলের কাছে তারা হেরেছে এই প্রথম। শেষ ষোলোতে পৌঁছে যাওয়ার পর ব্রাজিলের দ্বিতীয় দলের হার না হয় মেনে নেওয়া যায়। কিন্তু এই এক ম্যাচে যে ছিটকে গেছে দুই ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস! চোটে দুজনের বিশ্বকাপ শেষ হয়ে গেছে।

অ্যালেক্স তেলেসের শেষ মানে বিকল্প লেফট ব্যাকও বাড়ি ফিরে যাচ্ছেন। অথচ প্রথম একাদশের লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোর এখনো চোট সারিয়ে ফেরার খবর নেই। আর্সেনালের স্ট্রাইকার জেসুসের না থাকা মানে দলে এখন একমাত্র ‘নাম্বার নাইন’ রিচার্লিসন। হায়রে বেঞ্চ! পরীক্ষায় বসেই ফাঁকা হয়ে গেল! এ জন্য অনেকে কাঠগড়ায় তুলছেন ব্রাজিলের কোচকে। দ্বিতীয় দলটি কখনো একসঙ্গে খেলেইনি। কম্বিনেশন তৈরি না করে তিতে তাঁদের মাঠে নামিয়ে ভুল করেছেন। প্রত্যেকে প্রথম একাদশে ঢোকার স্বপ্ন নিয়ে মাঠে নামে এবং নিজেদের সর্বোচ্চটা দিতে গিয়েই তালগোল পাকিয়ে ফেলেছে। পুরো দাপটে খেলেও গোল বের করতে পারেনি স্রেফ সমন্বয়হীনতার জন্য। একে অন্যকে বোঝার আগেই একসঙ্গে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে গেছে। তাই অ্যান্থনি সুযোগ তৈরি করলেও তাঁর কাছে অজানা ছিল জেসুসের অবস্থান। একসঙ্গে না খেলার কারণে জেসুসও জানতেন না বক্সের কোন জায়গায় বল ফেলতে যাচ্ছেন এই উইঙ্গার।

তিতে না বুঝেই এই ‘অপকর্মটা’ করছেন বলে সেলেসাও দর্শকদের ধারণা। সাও পাওলো থেকে আসা এক দর্শক বিশ্বাস করেন, ‘তিতের ওপর আমার কোনো ভরসা ছিল না। রাশিয়া বিশ্বকাপেও একই কা- হয়েছিল। বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিল সারা ম্যাচ খেলে শেষ পর্যন্ত এক গোলে হেরে বিদায়। তাঁর হাতে জাতীয় দলটাকে এত বছর দিয়ে রেখেই ভুল করেছে। নইলে এবার অন্যতম সেরা অ্যাটাকিং লাইন ছিল ব্রাজিলের। কিন্তু কোচের মাথায় আধুনিক ফুটবলের ব্রেইন নেই। ’ কোচ হিসেবে অমন কোনো সুখ্যাতি ছিল না তিতের। প্রতিপক্ষকে কৌশলে মার দেওয়ার ব্যাপারটাও কখনো দেখা যায়নি এই ব্রাজিলিয়ান ট্যাকটিশিয়ানের মধ্যে। ক্যামেরুনের কাছে হারের পর তাই এই কোচেরও মু-পাত হচ্ছে কাতারে। ৩৯ বছর বয়সী রাইট ব্যাক দানি আলভেজকে বাছাই করেই তিনি প্রথমে চক্ষুশূল হয়েছেন ব্রাজিলের সংবাদমাধ্যমের।

ক্যামেরুনের কাছে হেরে তার সংক্রমণ হয়েছে সমর্থকদের মধ্যে। সেলেসাও সমর্থকরা ছোট ছোট বিশ্বকাপ ট্রফি আর পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় গান গেয়ে যাচ্ছিলেন। গতকাল থেকে সেই গান বেসুরো হয়ে গেছে। বিশ্বাসেও চিড় ধরেছে। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার হার্ডল পার হতে পারবে কি না, তা নিয়েই ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে সমর্থকদের মনে। বিশেষ শঙ্কা তৈরি হয়েছে রক্ষণভাগ নিয়ে। প্রথম ম্যাচের পর থেকে মেক-শিফট ডিফেন্ডারে চলছে পাঁচবারের চ্যাম্পিয়নদের স্বপ্নগাড়ি। সেটার সমাধান অজানা। ফরোয়ার্ড লাইনে নেইমারের ফেরাও চূড়ান্ত হয়নি। ক্যামেরুনের ম্যাচ শেষে নেইমার মাঠে নেমে সমর্থকদের চেহারা দেখালেও ম্যাচের জন্য সবুজ সংকেত দেননি চিকিৎসক। গতকাল বিকেলে তাঁর বুট পরে ট্রেনিং করার কথা, এর পরই হয়তো সিদ্ধান্ত হবে।

তবে হাতে এখনো সময় আছে অনেক। কোরিয়া ম্যাচের আগে ব্রাজিল সব অলুক্ষণে ছায়া ঝেড়ে ফেলতে পারবে কি না, সেটাই দেখার বিষয়। সূত্র ঃ কালের কণ্ঠ

খেলাধুলা এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top