logo
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রদল নেতা মুন্না গ্রেপ্তার

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২২, ১১:১৬ মিনিট

বিশেষ প্রতিনিধি : ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না (৩৫)। বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটায় তাঁকে গ্রেপ্তার করে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

মুন্না কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকের গ্রামের বাসিন্দা মোঃ হিরা মিয়ার ছেলে ও ফিনল্যান্ড প্রবাসী। বর্তমানে মুন্না সিলেটের শাহপরান থানার শিবগঞ্জের সোনাপাড়া এলাকায় বসবাস করছেন।

জানা গেছে, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না ও তার ভাই বেলাল আহমদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা (শাহপরান থানার সিআর মামলা নং- ২৭৬/২০২১) করেন কুলাউড়ার ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। পরবর্তীতে মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়ে চলতি বছরের অক্টোবর মাসে আদালতে প্রতিবেদন জমা দেয়। এরপর মুন্না ও তার ভাই বেলালের বিরুদ্ধে চলতি মাসের ৭ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

আদালতে দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ভাটেরা ইউপি চেয়ারম্যান ও সিলেটের শাহপরান থানার শিবগঞ্জ এলাকার বাসিন্দা সৈয়দ একেএম নজরুল ইসলাম তাঁর ১৬ শতক জায়গায় নির্মানাধীন এসপি টাওয়ার-৩ নামে একটি ভবনের ৬ষ্ঠ তলার কাজ চলমান থাকাবস্থায় সাজ্জাদুর রহমান মুন্না ও তার ভাই বেলাল আহমদ কাজে বাঁধা প্রদান করেন। ঘটনার দিন সাজ্জাদুর রহমান মুন্না ও তার ভাই বেলাল আহমদ লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ ভবনের নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। এসময় তারা শ্রমিকদের হুমকি দিয়ে বলে যে, এই ভবনের মালিককে ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে। ২০ লাখ টাকা চাঁদা না দিয়ে টাওয়ারের কাজ করতে পারবে না। তখন ভবনের কাজ বেশ কিছুদিন বন্ধ থাকে। এরপর ভবন মালিক সৈয়দ একেএম নজরুল ইসলামকে ২০ লাখ টাকা চাঁদা দিতে চাপ সৃষ্টি করে মুন্না।

এ ব্যাপারে মামলার বাদী ও ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম বলেন, আমার ভবনের চলাচলের রাস্তায় নানা প্রতিবন্ধকতা তৈরি করে প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছে মুন্না। চাঁদা দাবিসহ আমার ভবনের কাজে বার বার বাঁধা প্রদান করায় আমি অতিষ্ঠ। পরবর্তীতে আমি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি। আমার বাসার পাশ^বর্তী বাসার বাসিন্দা হলো মুন্না। সে আমার ভবনের কাজে নিয়োজিত শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয় এমনকি ভবনে চলাচলের রাস্তায় বাসার মানুষদেরকেও যাতায়াতে বাঁধা প্রদান করেন। আমি আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাফায়েত হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বুধবার রাত ১০টায় এই প্রতিবেদককে বলেন, চাঁদাবাজির মামলায় মুন্না ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সিলেটের শাহপরান থানা থেকে মুন্নাকে গ্রেপ্তারে সহযোগিতা চাইলে বুধবার রাতে আমরা মুন্নাকে ফেঞ্চুগঞ্জের হাইওয়ে সড়কের টোল প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করি। পরে ফেঞ্চুগঞ্জ থানা থেকে শাহপরান থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

সর্বশেষ সংবাদ

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top