কুলাউড়ায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২২, ১১:২২ মিনিট
কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস -২০২২ উদযাপন করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) এ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোহসিন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।




