logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

জয়চন্ডীতে পাগলী লুবনার সাথে এ কেমন নিষ্ঠুর আচরণ!

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ৮:২৬ মিনিট

কুলাউড়া প্রতিনিধি: রুহেনা আক্তার লুবনা (২২)। ২০১২ সাল থেকে একজন মানসিক রোগী। চিকিৎসকের ব্যবস্থাপত্রও আছে। কিন্তু কেউ সেটা তাৎক্ষণিকভাবে মেনে নেয়নি। সেনাবাহিনী ও পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। তার আগে স্থানীয় লোকজন সেই পাগলীর উপর চালিয়েছে অমানবিক নির্যাতন। অপবাদ দেয়া হয় মূর্তি ভাঙচুরের চেষ্টা ও হামলার। গত ৮ দিন থেকে সেই নির্যাতন আর অপবাদের ক্ষত নিয়ে নিয়ে মৌলভীবাজার জেলহাজতের প্রকোষ্টে কাটছে পাগলী লুবনার অনিশ্চিত দিনকাল। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে।

দূর্গাপূজার নবমীর রাত অর্থাৎ গত ১২ অক্টোবর শনিবার রাতে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামের লেবু মিয়া ও বাচ্চু মিয়ার ভাগনী মানসিক রোগী লুবনার স্বামী আল আমীনের সাথে শুয়েছিলেন ঘরে। কিন্তু স্ত্রী লুবনা কখন উঠে ঘরের বাইরে গেছে সেটি তিনি টেরও পাননি। অনেক খোজাঁখুজির পর পরিবারের লোকজন রাতে তাকে না পেয়ে হতাশ হয়ে পড়েন। এদিকে রাত আনুমানিক দেড়টায় গ্রামের পার্শ্ববর্তী বিজয়া বাজারে পাহারাদার সুরুজ মিয়া ও সিরাজ মিয়া সুন্দরী মহিলা দেখতে পান। পাহারাদার সুরুজ মিয়া তাকে বাড়ি ঘরের কথা জিজ্ঞাসা করলে কোন উত্তর দেয়নি। এদিকে কিছু খারাপ প্রকৃতির ছেলেরাও তাকে নিয়ে হাসি ঠাট্টা করার কারণে মেয়েটির নিরাপত্তার কথা চিন্তা করে টহল পুলিশের দ্বারস্থ হন দুই পাহারাদার। টহল পুলিশের দায়িত্বরত কুলাউড়া থানার এএসআই মো. নুরু মিয়া ও সঙ্গীয় ফোর্স পুলিশ লুবনাকে বিজয়া বাজারের পার্শ্ববর্তী দূর্গাপূজা মন্ডপে দায়িত্বরত মহিলা আনসারের কাছে নিয়ে রাখেন। মহিলারা থাকতেন পুজামন্ডপের পাশে বাগানের স্কুল ঘরে।

বিজয়া চা বাগান পঞ্চায়েত সভাপতি কিরণ শুক্ল বৈদ্য জানান, ওই মেয়েটাকে আনসারের কাছে রাখার পর রাত আড়াইটায় পুজামন্ডপ বন্ধ করা হয়। পরদিন অর্থাৎ রোববার সকালে তিনি শুনতে পান, মেয়েটি পুজামন্ডপে ঢুকার চেষ্ঠা করেছে। এসময় একটি শিশুকে আছাড় মেরে আহত করেছে এবং ঠাকুর সুমনকে মারপিট করেছে। এদিকে বাগানের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং পুলিশ ও চেয়ারম্যান মেম্বারকে অবহিত করেন। এসময় শ্রমিকরা কিছু মারপিট করেছে।

স্থানীয় লোকজন জানান, সকালে বাগানের শিশু কিশোররা তাকে পাগলী বলে উত্যক্ত করলে লুবনা ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় তার উপর চালানো হয় শারিরীক নির্যাতন। মুর্তি ভাঙ্গার অপবাদ দিয়ে ইসকন মন্দিরের সুমন এবং নয়নের নেতৃত্বে লুবনাকে বেধড়ক মারপিট করা হয়। এসময় হুলস্থুল কান্ডে এক শিশু আহত হয়। পরিস্থিতি যখন থমথমে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, ওসি মো. গোলাপ আপছার, সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

মেয়ের মামা বাচ্চু মিয়া ও লেবু মিয়া জানান, ২০১২ সাল থেকে সে মানসিক রোগী। তারা ডাক্তারের ব্যবস্থাপত্র ও মানসিক রোগী হিসেবে ছাড়িয়ে আনতে গিয়েছিলেন। কিন্তু বাগানের লোকজন উল্টো তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। অসহায় হয়ে তারা ফিরে আসেন। আইনজীবি নিয়ে আদালতে জামিন চেয়েছিলেন কিন্তু পাননি। শারিরীক নির্যাতনের কারণে মেয়েটি আরও মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। জেলহাজতে দেখতে গিয়েছিলেন কিন্তু লুবনা কাউকে চিনতে পারেনি। শরীরের ক্ষত নিয়ে অসুস্থ হয়ে পড়েছে।

তারা আরও জানান, লুবনা তাদের ভাগনি। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে। বাবা আকদ্দছ আলী ও মা রিনা বেগম। লুবনার স্বামীর বাড়ী রংপুর জেলার গঙ্গছড়া থানার বৈরাতী গ্রামের। গত ০৬ অক্টোবর স্বামী আল আমীনসহ সে নানাবাড়ী জয়চন্ডীতে বেড়াতে আসে।

পুজামন্ডপে হামলার খবর পেয়ে কুলাউড়ার সহকারী কমিশনার (ভুমি) মো. জহুরুল হোসেন, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে যখন লুবনাকে হস্তান্তর করা হয় তখন নয়ন এবং সুমন ঘটনাটি মন্দিরে হামলার কথা বলে ঘটনাটি লাইভ করে সারাদেশে ছড়িয়ে দিতে চেয়েছিলো। কুলাউড়া থানায় লুবনাকে নিয়ে আসার পর বাগান পঞ্চায়েত সভাপতি কিরন শুক্ল বৈদ্য বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় লুবনার বিরুদ্ধে শিশুর উপর হামলা ও ৫০০ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়। জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন বলে তার মামারা জানিয়েছেন এবং চিকিৎসার কাগজপত্রও দেখিয়েছেন। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তাকে সেনাবাহিনী ও পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, এ ঘটনায় একটা মামলা হয়েছে। মেয়েটিতো আদালত থেকে জামিন পাওয়ার কথা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে এএসআই মো. নুরু মিয়াকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top