পরিদর্শন শেষে লে: কর্ণেল সাজ্জাদুল আহসান
বলেন, আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে। বিশেষ করে সিলেট বিভাগের সবচেয়ে বড় শিববাড়ী পুজা মন্ডপে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে। কাজেই শিববাড়ী পুজা মণ্ডপে যাতে সকল ধরনে নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যবস্থা নিচ্ছে সেনাসহ আইনশৃংখলা বাহিনী।
এ ব্যাপারে সেনাবাহিনীর কুলাউড়া ক্যাম্পের ক্যাপ্টেন আল ইমরান আদনান জানান, দূর্গাপূজার সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। অত্যন্ত সৌহার্দপূর্ণ্য পরিবেশে এবার দূর্গাপূজা পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।