logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় হাজীপুর ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে রোহিঙ্গা জন্মসনদ প্রদানের অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৯:১২ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বখ্শ এর স্বাক্ষর জাল করে রোহিঙ্গা জন্মসনদ প্রদানের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ডিজিটাল সেন্টারের সাবেক উদোক্তা বিরজিত দেবনাথের কারসাজিতে এই কাজটি করা হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান ওয়াদুদ বখ্শ। এদিকে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদানের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসককে বিষয়টি লিখিত আকারে অবহিত করেন।

জানা যায়, চেয়ারম্যান ওয়াদুদ বক্স গত ৫ আগষ্ট থেকে আত্মগোপনে থাকার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল। তিনি দায়িত্ব গ্রহণ করার পর জানতে পারেন চেয়ারম্যান ওয়াদুদ বক্স বেশ কিছু রোহিঙ্গাকে জন্মসনদ প্রদান করেছেন। জন্মনিবন্ধন রেজিষ্টার খোঁজে তিনি এর প্রমানও পান। গত জানুয়ারি মাসে ২ জন সন্দেহজনক ব্যক্তির নাম রেজিষ্টারভুক্ত করা হয়। তাদের একজন হলো কক্সবাজার জেলার উখিয়া থানার পাতাবাড়ি হোল্ডিং নং ২৫ এর সৌমিক বড়–য়া, পিতার নাম- সন্তোষ বড়–য়া, মাতার নাম- মনজু বড়–য়া, জন্মনিবন্ধন নং ২০০৮৫৮১৬৫৩৫৫০৪৬৬০৬ জন্ম তারিখ ১৫ এপ্রিল ২০০৮, জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন ও ইস্যুর তারিখ ০৩ জানুয়ারি ২০২৪ এবং অন্যজন হলো টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের হৃীলা বাজারের ফৌজিয়া লাল মোহাম্মদ। যার পিতার নাম লাল মোহাম্মদ ও মাতার নাম হাজেরা খানম। যার জন্মনিবন্ধন নং ১৯৮৮৫৮১৬৫৩৫০৪৭২৯৩ জন্ম তারিখ ১০ জুলাই ১৯৮৮ এবং জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন ও ইস্যুর তারিখ ০৪ মার্চ ২০২৪।

অনুসন্ধানে জানা যায়, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের সাবেক উদ্যোক্তা বিরজিত দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে অব্যাহতির জন্য গত ২০২২ সালের ১৯ জুন চেয়ারম্যান ওয়াদুদ বখ্শ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের ডিএফ মোহাম্মদ শাহ আলম অভিযোগটি তদন্ত করেন। ওইসময় তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান এবং ইউপি সচিবের স্বাক্ষর স্ক্যান করে বসানোর প্রমাণ পাওয়া গেছে এবং জন্মনিবন্ধন সনদে ইউপি সচিবের ইংরেজী স্বাক্ষর জাল পাওয়া গেছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে হাজীপুর ইউনিয়নের উদ্যোক্তা বিরজিত দেবনাথের বিরুদ্ধে অসততা, অসৌজন্যমূলক আচরণ ও অতিরিক্ত টাকা দাবী বা গ্রহণের অভিযোগ রয়েছে। ২০২২ সালের ৮ আগস্ট জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মল্লিকা দে স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, অভিযুক্ত ও বিতর্কিত উদ্যোক্তা বিরজিত দেবনাথকে বাদ দিয়ে তার কাছ থেকে সরকারি সম্পত্তি (হার্ডডিস্কসহ প্রয়োজনীয় সামগ্রী) উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নতুন উদ্যোক্তা নিয়োগ দেবার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল জানান,রেজিস্টার রেকর্ডে দুটি রোহিঙ্গা সনদ দেয়ার প্রমাণ মিলে। আমার ধারণা, তদন্ত করলে আরো রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকের অবৈধ রেজিষ্ট্রেশনের প্রমান মিলবে। অবৈধভাবে জন্মসনদ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান। এখন চেয়ারম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে পরে অন্যের উপর দায় চাপিয়ে দেবে।

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাবেক উদ্যোক্তা বিরজিত দেবনাথ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। চেয়ারম্যানের সাথে আমার পূর্ব বিরোধ থাকায় তিনি এসব অভিযোগ তুলেছেন। জন্মসনদ সার্ভারে রেজিস্ট্রার করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কি করতে পারবে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বখ্শ বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ইউনিয়নের সাবেক উদ্যোক্তা বিরজিত দেবনাথ কারসাজি করে আমার ও সচিবের স্বাক্ষর স্ক্যান করে ফাঁসানোর জন্য ওই জন্মসনদ তৈরি করেছে। ২০২২ সালে তাঁর বিরুদ্ধে জন্মসনদ কারসাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অব্যাহতির জন্য জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করি। সেই অভিযোগের তদন্ত সত্যতা পাওয়ায় উপ-পরিচালক মল্লিকা দে স্বাক্ষরিত একটি পত্রে বিরজিতকে উদ্যোক্তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, অফিসিয়ালি অভিযোগ পাইনি। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোনে বিষয়টি অবহিত করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top