সতর্কীকরণ বিজ্ঞপ্তি
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১:৪৯ মিনিট
আমরা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনছড়া বস্তি, মনছড়া পানপুঞ্জি ও প্রতাবী গ্রামের পক্ষ থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাচ্ছি যে, সাম্প্রতিককালে জানতে পারলাম জুবেদা টি কোম্পানির মালিকানাধীন কালিটি চা বাগান অবৈধভাবে মনছড়া মৌজার সাবেক দাগ নং- ৫৯,৭৪,৬৮,৭০ ও ৭৫ এই পাঁচটি দাগে মোট ২৮০ একর জমি চা চাষের জন্য বন্দোবস্ত নিয়েছিলেন। যা বিধিবহির্ভূত। উক্ত দাগে আমরা ২৬০টি মুসলিম পরিবার, ২টি মুক্তিযোদ্ধা পরিবারসহ ২০টি আদিবাসী পরিবার প্রায় ৭০-৮০ বৎসর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। আমরা এই এলাকার ভোটার। আমাদের জাতীয় পরিচয়পত্রও রয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার জন্য সরকার তিনতলা বিশিষ্ট একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছে। সরকার প্রায় তিন কিলোমিটার এলাকা বিদ্যুতায়ন করেছে। রয়েছে তিনটি মসজিদ, কবরস্থান, একটি মাদ্রাসা ও একটি গীর্জা। এখানে আমরা আম, কাঁঠাল, সেগুন, পান, লিচু, লেবু, আনারস , কলাসহ সামাজিক বনায়ন ও ধান চাষাবাদ করছি। আমাদের এলাকা বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। আমরা জানতে পারলাম অতি গোপনে কালিটি চা বাগান ওই ভূমি বিক্রি করার পাঁয়তারা করছে। এখানে আমাদের ২৪টি স্বত্ব মামলা রয়েছে। যদি কোন ক্রেতা না জেনে উক্ত জমি ক্রয় করেন তবে বস্তিবাসী ও পূঞ্জিবাসীর সাথে দ্বন্দ্ব এবং কোন্দল সৃষ্টি হতে পারে। তাই ওই ভূমি ক্রয় থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
বিনীত-
মনছড়া বস্তি ও মনছড়া পান পুঞ্জিবাসী এবং প্রতাবী এলাকাবাসী।




