কুলাউড়ায় নিখোঁজ যাওয়া মাদ্রাসার ছাত্র উদ্ধার
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ৯:৫৩ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নিখোঁজ যাওয়া কাউছার আলী (১৪) নামে এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার ফেনারবাঁক গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মৃত নির্মন আলীর ছেলে মাদ্রাসাছাত্র কাউছার আলী নিখোঁজ হয়।
নিখোঁজের ব্যাপারে তার দাদি মনিকা বিবি কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে থানার ওসি মো. আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় এসআই আতিকুল আলম খন্দকার ও এসআই বিদ্যুৎ পুরকায়স্থ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জনৈক ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতায় শনিবার রাতে মাদ্রাসার ছাত্র কাউছারকে উদ্ধার করে তার দাদি মনিকা বিবির কাছে হস্তান্তর করেন ওসি।
কাউছারকে পেয়ে তার দাদি মনিকা বিবি বলেন, পুলিশ যে সাহায্য করেছে তার জন্য সত্যিই তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় আমি আমার নাতিকে ফিরে পেয়েছি।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, শনিবার রাতে কাউছারকে তার দাদির কাছে হস্তান্তর করার পর এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়।




