logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ার রবিরবাজারে মেলা বন্ধের দাবিতে স্বোচ্ছার এলাকাবাসী

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৬:০৩ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মাসব্যাপী হস্ত কুটির শিল্প মেলার আয়োজন নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের লোকজন। তারা অনতিবিলম্বে এই মেলার অনুমোদন বাতিলের দাবি জানান। এছাড়া আগামী ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু। এই মেলা আয়োজন হলে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে বলে আশংকা অনেকের। স্থানীয়দের সাথে পরামর্শ না করে এ মেলার আয়োজন করায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী ও পরীক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে মেলা বন্ধ চান এলাকাবাসী। মেলা বন্ধ না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
এদিকে মেলা বন্ধের দাবিতে দফায় দফায় রবিরবাজারে বৈঠক হচ্ছে। ইউনিয়ন পরিষদ এলাকায় মাইকিং করে সভাও করা হয়েছে। সর্বশেষ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা মানববন্ধন, বিক্ষোভসহ জেলা প্রশাসক বরাবরে মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এলাকায় কলেজ পড়–য়া ছাত্রছাত্রীরা পড়বেন সমস্যায়। তাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটবে। এছাড়া রবিরবাজার সংলগ্ন প্রায় অর্ধকিলোমিটারের মধ্যে মেলা হলে ব্যবসায়ী বাণিজ্য প্রভাব পড়বে। মাসব্যাপী মেলার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন ব্যবসায়ীরা। তাছাড়া মদ, জুয়া, গাঁজা, নাচ, গান, নৃত্যের অশ্লীলতা, উঠতি বয়সী যুবক যুবতীদের অবাধ আড্ডা ও মারামারিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড মেলায় ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার সংলগ্ন জাকারিয়া আহমদ খালেদের বাগান বাড়ি মাঠে এ মেলার আয়োজন করেছে মা ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। এর দায়িত্বে রয়েছেন সিলেটের বিয়ানীবাজারের আবিদ হাসান লিটন নামে এক ব্যক্তি। গত ২৩ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার মোছাঃ মলি আক্তার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে শর্তসাপেক্ষে মেলার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।
রবির বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বলেন, ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ ও ইউনিয়ন পরিষদ কেউই এই মেলা সম্পর্কে জানেন না। মেলার আয়োজনকারীদের উদ্দেশ্যই মূলত-এলাকায় সংঘাতের সৃষ্টি করা। এখানে মেলা হলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। মেলা বন্ধ না হলে ব্যবসায়ীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে জানান তিনি।

পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী ফুল বলেন, এলাকার ব্যবসায়ী ও মানুষের আবেদনের প্রেক্ষিতে তিনি বিভিন্ন দপ্তরে মেলা না হওয়ার জন্য লিখিত আবেদন দিয়েছি এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি উথাপন করা হয়েছে। মেলা বন্ধ না হলে এলাকার সকল স্কুল-কলেজ, মাদ্রাসা পড়–য়া ছাত্র-ছাত্রীরা মাঠে আন্দোলনে নামবে। এমনকি সোমবার উপজেলার আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। তাই জনস্বার্থে তিনি এখানে মেলা না করার জন্য আয়োজকদের অনুরোধ জানান।
এ বিষয়ে মেলার আয়োজক আবিদ হাসান লিটন বলেন, শর্ত মেনেই মেলা আয়োজন করবো। মেলার প্রস্তুতিও শেষ পর্যায়ে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কোন ব্যাঘাত ঘটবে না কারণ আমি ওই সকল প্রতিষ্ঠান সীমানার অনেক বাইরে মেলা করছি। আগামী ১৭ আগস্ট মেলা উদ্বোধন হবে।
স্থানীয় লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান বলেন, মাসব্যাপী মেলা হলে স্বাভাবিকভাবে এইচএসসি পরীক্ষার্থীদের উপর প্রভাব পড়বে। পরীক্ষার সময় মেলা আয়োজন না করে পরীক্ষার পর করলে কোন সমস্যা হতো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার বলেন, মেলা আয়োজনে যদি স্থানীয় জনগণের যৌক্তিক আপত্তি থাকে তাহলে আয়োজককে সেটি চিন্তা করতে হবে। অনুমতি নেয়ার আগে স্থানীয় এলাকার মানুষের সাথে আলোচনা করা দরকার ছিল। মেলার আয়োজনকারীদের এলাকায় আইনশৃঙ্খলা যাতে শান্ত থাকে সেদিক বিবেচনার জন্য বলা হয়েছে।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, তদন্ত প্রতিবেদন পেয়ে শর্ত মোতাবেক এ মেলার অনুমতি দেওয়া হয়েছিল। মেলা এখনো শুরুই হয়নি। সার্বিক বিষয়াদি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top