প্রতারনা মামলায় ডিবির অভিযানে শওকত আলী গ্রেফতার
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ১২:৩৩ মিনিট
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে প্রতারনা মামলায় শওকত আলী নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৮ জুলাই ) বিকাল ৪ টায় মৌলভীবাজার শেরপুর (ফতেহপুর) এলাকায় ডিবি পুলিশের ঢাকার একটি টিম ও শেরপুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অভিযান চালিয়ে শওকত আলীকে (৪৮) গ্রেফতার করে।
জানা যায়, গ্রেপ্তারকৃত শওকত আলী মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেহপুর এলাকার আছিম উল্লাহ’র ছেলে।
এবিষয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস জানান, শওকত আলীর নামে ঢাকায় একটি প্রতারনা মামলা ছিলো। এ ঘটনায় শেরপুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।




