logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় যুবলীগ সভাপতি সেন্টু এখন বিএনপির কমিটিতে

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ১২:২৪ মিনিট

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, বিভিন্ন অপকর্মের হোতা আজমল আলী শাহ সেন্টু এখন বিএনপির কমিটিতে। স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে মোটা অংকের টাকা দিয়ে ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটিতে সদস্য হিসেবে স্থান করে নেন যুবলীগের এ নেতা। এ নিয়ে স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, অতিদ্রুত যুবলীগ নেতা সেন্টুকে বিএনপির কমিটি থেকে বাদ দিতে হবে।

জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার জন্য সভা হয়। বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেন ও যুগ্ম আহবায়ক মো: তোফায়েল হোসাইন খান জমসেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে আজমল আলী শাহ সেন্টুকে ৩৯ নম্বর সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়। অথচ আজমল আলী শাহ সেন্টু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী যুবলীগের রাজনীতি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে জানা গেছে। এমনকি আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন এবং পৃষ্ঠপোষকতা করেন। ২০২২ সালের ১৪ মার্চ বরমচাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আজমল আলী শাহ সেন্টু সভাপতি ও নিপার আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এদিকে ২০২২ সালের মার্চ মাসে বরমচাল ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা বই ” অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন” ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে আজমল আলী শাহ সেন্টু অতিথি ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে আজমল আলী শাহ সেন্টুর সরব উপস্থিতি ছিল। এমনকি দলীয় শীর্ষ নেতাকর্মী ও আওয়ামী লীগের মন্ত্রীদের সাথেও তোলা সেইসকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এছাড়া বিগত স্বৈরাচারী সরকারের সময় আওয়ামী লীগের নৌকার প্রার্থী শফিউল আলম নাদেলের নির্বাচনী প্রচারণায় যুবলীগ নেতা সেন্টুকে সরব থাকতে দেখা যায়। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

এটা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বিতর্ক তৈরি করেছে। সবাই কানাঘুষা করছেন, কিভাবে একজন চিহ্নিত যুবলীগ নেতাকে বিএনপির মতো রাজনৈতিক সংগঠনের কমিটিতে স্থান দেয়া হয়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেনের মাধ্যমে যোগসাজশ করে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে বিএনপির কমিটিতে সদস্য পদ ভাগিয়ে নিয়েছেন। এতে প্রমাণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনবার্সন করতে এমন বিতর্কিত সিদ্ধান্ত নেয় ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি। এছাড়া ২০২৪ সালে স্থানীয় এলাকায় একটি পক্ষের সাথে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিজেকে আওয়ামীলীগ পরিবারের সন্তান উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত কপি প্রতিবেদকের সংগ্রহে রয়েছে।

এ বিষয়ে বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টু জানান, ‘আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নই, আমি মাজারের খাদিম, বিভিন্ন সময় দলীয় নেতারা আমার কাছে দোয়া নিতে এসেছিলেন। এলাকার একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।

এ বিষয়ে বরমচাল ইউনিয়ন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন যুবলীগ নেতা সেন্টুর পক্ষে সাফাই গেয়ে মুঠোফোনে বলেন, ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের সময় সেন্টু কমিটিতে থাকার জন্য আগ্রহ প্রকাশ করে। পরে নেতৃবৃন্দরা যাচাই-বাছাই করে তাকে সদস্য করেন। সেন্টু যে যুবলীগের রাজনীতি করতেন সেটার কোন প্রমাণ আমিসহ নেতৃবৃন্দরা পাইনি। অতীতে সেন্টুর মালিকানাধীন দোকানে যুবলীগের অফিস ছিল তাই অফিসে একটি অনুষ্ঠানে সেন্টু উপস্থিত ছিলেন। তাছাড়া সেন্টু মাজারের খাদিম থাকায় তার সাথে অনেক নেতা ছবি তুলেছেন। তাকে বিএনপির কমিটিতে রাখতে আমি কোন সুপারিশ বা তদবির করিনি। তিনি আরো বলেন, স্থানীয় একটি বিশেষ মহল ইর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ তুলে ষড়যন্ত্র করছেন।

এ বিষয়ে বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জহুর ডেন মুঠোফোনে বলেন, সেন্টু যে যুবলীগ করতেন সেটার সঠিক তথ্যসহ কেউ আমাদের কাছে অভিযোগ করেনি তাই তাকে বিএনপির সদস্য করা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে হয়তো তাকে বাদ দেয়ার সুযোগ ছিল। যোগসাজশের মাধ্যমে আপনাদের প্রভাবিত করে যুবলীগ নেতা সেন্টুকে কমিটিতে রাখা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা হলো ভিন্ন কথা। এসব অভিযোগ ভিত্তিহীন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান মুঠোফোনে বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top