ভাটেরায় ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী হলেন মনসুর মিয়া
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৬:৪৬ মিনিট
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে মোরগ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মনসুর মিয়া।তিনি মোরগ প্রতীক নিয়ে ৪১৭ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দী শামীম আহমদ বৈদ্যুতিক পাখা প্রতীকে পান ৩৪২ ভোট। অপর প্রার্থী শাহ আব্দুস শুকুর ফুটবল প্রতীক নিয়ে পান ২৩৯ ভোট।
১২ জুন ইভিএম এর মাধ্যমে ওই ওয়ার্ডের ভোটগ্রহণে ব্যাপক সাড়া পড়ে। কেন্দ্রের মোট ভোটার ১৩৩৫ জনের মধ্যে ৯৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শতকরা ৭৪.৭৫ শতাংশ ভোটার উপস্থিতি ছিলো। শান্তিপূর্ণ এই ভোটে মেম্বার পদে ৩ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে সকাল থেকে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্ভব হয়েছে। নির্বাচনে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবালসহ প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তারা। উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ৫ এপ্রিল ওই ওয়ার্ডের বর্তমান সদস্য শেখ বদরুল ইসলাম সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে উক্ত শূন্য আসনে ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।##




