কুলাউড়া পুলিশি অভিযানে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৩, ৫:৫২ মিনিটকুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ ছায়েদ আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতা আটক করেছে পুলিশ। শুক্রবার ৫ মে উপজেলার কর্মধা ইউনিয়নের অন্তর্গত আছকরাবাদ চা বাগান এলাকা তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার অফিসারসহ বিশেষ অভিযান পরিচালনা করে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ চা বাগানের ভেতরে একটি ঘর থেকে ছায়েদ আলীকে আটক করেন।
আটককৃত ছায়েদ আলী কুলাউড়া উপজেলার দিঘলকান্দি গ্রামের কুরফান আলী ওরেফে কৌরব আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।




