সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৩, ৪:১৯ মিনিট
সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে লাশবাহী ফ্রিজার ভ্যানে করে পৌঁছেছে মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে লাশবাহী ফ্রিজার ভ্যান। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।
এর আগে সকাল ১০টা থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজের পর পিএইচ এ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে জাফরুল্লাহ চৌধুরীর পরিবার।




