logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

চলতি মাসেই সিলেটে বন্যার আশঙ্কা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩, ৪:৩২ মিনিট

নিজস্ব প্রতিবেদক : চৈত্রের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। প্রতিরাতেই বইছে ঝড়। এই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি মাসের শেষ দিকে বন্যাও হতে পারে।

গত বছর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এক বছরে টানা ৩ বার বন্যায় ক্ষতিগ্রস্থ হয় সিলেট। এবারও বর্ষা আসার আগেই বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ- চলতি মাসের শেষ দিকে সিলেটে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশে গত মার্চে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। চলতি এপ্রিল মাসে স্বাভাবকি বৃষ্টি হতে পারে। এ মাসে দুয়েকটি লঘুচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যাও হতে পারে এ মাসে।

আবহাওয়াবিদরা জানান- চৈত্র মাসের অর্ধেকের বেশি সময় চলে গেছে। তবে সিলেটে এ মাসের পরিচিত দাবদাহ তেমন অনুভূত হয়নি। দেশের দুএকটি জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে কিছু সময়ের জন্য। তবে মাসের বেশির ভাগ সময় আবহাওয়া মোটামুটি অনুকূল ছিল। বৃষ্টিও হয়েছে কয়েক দিন বিরতি দিয়ে।

গত মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে। মাসের সর্বোচ্চ ১৩ দিন এ বিভাগে বৃষ্টি ঝরেছে। এ বিভাগে রেকর্ড গড় বৃষ্টিপাত হয়েছে ১৫৮ দশমিক ৫ মিলিমিটার। এ সময়ে এই বিভাগের স্বাভাবিক বৃষ্টিপাতের হার ১২০ মিলিমিটার।

চলতি এপ্রিল মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবার এ মাসেই দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এপ্রিল মাসের অবস্থা সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর পরিপ্রেক্ষিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে (সিলেটে) স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আগামী কয়েক দিন শুধু সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top