logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

জয়চন্ডী ইউনিয়নে নতুন রাস্তা পাওয়ায় উচ্ছ্বসিত বাগান শ্রমিকসহ স্থানীয়রা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৩, ৩:৫১ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের ঝুনকি জ্বালাই এলাকায় কাবিটা প্রকল্পের মাধ্যমে একটি মাটির কাঁচা রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবেন ওই অঞ্চলে বসবাসকারী সহ¯্রাধিক লোকজন। রোববার (২ এপ্রিল) দুপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব। এসময় উপস্থিত ছিলেন ক্লিভডন চা-বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক শাহ কামরুল হাসান, মহসিন রেজা ইসতিয়াক ও এমদাদুল হক, ইউপি সদস্য ফজলুল আউয়াল, আজমল আলী, শংকর উরাং, মিলন বৈদ্য, সাবিত্রী রাজভর, যুবলীগ নেতা কাওছার আহমদ বুলবুল প্রমুখ। জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের ঝুনকি জ্বালাই এলাকায় নতুন টিলা বস্তীসহ আশপাশের লোকজনের চলাচলের কোন রাস্তা ছিলোনা। এতে তারা অনেক দুর্ভোগে ছিলেন। দীর্ঘদিনের দাবির পর অবশেষে ইউনিয়ন পরিষদ থেকে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। রাস্তাটি পূর্ব দিকে গিয়ে সংযোগ হবে কাপনা পাহাড় চা-বাগানের রাস্তার সাথে এবং পশ্চিম দিকে গিয়ে সংযোগ হবে জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর এলাকার সাথে। প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য এ রাস্তাটি হওয়ার ফলে বাহাদুরপুর থেকে কাপনাপাহাড় পর্যন্ত ২-৩টি এলাকার সহ¯্রাধিক লোকজনের চলাচলের পথ সহজ হবে। পাশাপাশি ক্লিভডন চা-বাগানের শ্রমিকদের চলাচল এবং ওইদিকের সেকশনে মালামাল বহনে বেশ সুবিধা হবে।
স্থানীয় বাসিন্দা সুভাষ উরাং, শুসেন উরাং, শত্তম উরাং, বধুয়া উরাং, আদরমনি উরাং, ললিতা উরাংসহ অনেকেই জানান, চলাচলের কোন রাস্তা না থাকায় আমরা দীর্ঘদিন ধরে বেশ দূর্ভোগে ছিলাম। এখন রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়াতে আমরা বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত। অসুস্থ মানুষকে আর কাঁদে বহন করে নিতে হবে না। আমরাও এখন গাড়ি নিয়ে বাড়িতে আসতে পারবো। সাধারণ লোকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাগান ব্যবস্থাপক এবং ওই ওয়ার্ডের মেম্বার শংকর উরাংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা ‘গ্রাম হবে শহর’, এটি বাস্তবায়ন করতে এবং মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া নির্বাচনের সময় এ অঞ্চলের মানুষকে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রায় ১২ ফুট প্রসস্থ রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে মানুষের দুর্ভোগ কেটে যাবে এবং তাদের জীবনমানের উন্নতি হবে।#

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top