logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে স্থান পেতে মরিয়া যুবলীগ সভাপতি সেন্টু

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৯ মিনিট

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টু এবার বিএনপির কমিটিতে স্থান পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, আজ ২৬ ফেব্রুয়ারি রাতে বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার জন্য সভা হবে। সেই কমিটিতে স্থান পেতে বিএনপির দলীয় নেতাকর্মীদের কাছে দৌড়ঝাঁপ করছেন বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল আলী শাহের ছেলে ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আজমল আলী সেন্টু। অথচ আজমল আলী শাহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যুবলীগের রাজনীতি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
অনুসন্ধান করে জানা গেছে, ২০২২ সালের ১৪ মার্চ বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আজমল আলী শাহ সেন্টু। তিনি বিগত ২০২৪ সালের নির্বাচনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখেন। এমনকি বিভিন্ন সময়ে নিজের প্রভাব ধরে রাখার জন্য আওয়ামীলীগের জেলা, উপজেলা কমিটির শীর্ষ নেতাদের সাথে ছবি তুলেন৷ ওই সময়কার তোলা ছবিগুলো বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে। এমনকি বিগত পতিত আওয়ামী সরকারের আমলে অনেক মন্ত্রী, এমপিসহ দলীয় নেতাদের সাথে বিভিন্ন দলীয় কর্মসূচিতে আজমল আলী শাহ সেন্টুর সরব উপস্থিতি দেখা গেছে। কিন্তু বিগত ৫ আগস্টের পট পরিবর্তন হলে যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টু নিজের লেবাস পরিবর্তন করে এবার বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে চাচ্ছেন। এমন অভিযোগ বরমচাল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের।
বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেন বলেন, বিষয়টি আমাদের ওয়ার্ড বিএনপির কিছু সদস্য জানিয়েছেন। তবে দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেছি, যুবলীগের রাজনীতির সাথে সরাসরি যিনি জড়িত থেকে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন তাকে কোন অবস্থাতেই কমিটিতে আশ্রয় দেয়া হবেনা। সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। বিতর্কিত কাউকে কমিটিতে স্থান দিয়ে আমাদের বিএনপির কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে চাই না।
এ বিষয়ে জানতে চাইলে বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টু বলেন, আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমিও বিভিন্ন সময়ে ছাত্রদল-জাসাসের রাজনীতি করেছি। যুবলীগের সভাপতি পদে থেকে কিভাবে বিএনপিতে যোগদান করতে চাচ্ছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমি যুবলীগের রাজনীতির সাথে জড়িত নই, আমি মাজারের খাদিম, বিভিন্ন সময় দলীয় নেতারা আমার কাছে আসতেন দোয়া নিতে।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমেদ বলেন, বিষয়টি জেনেছি।  যুবলীগের ওয়ার্ড সভাপতি কোন অবস্থাতেই বিএনপির কমিটিতে ঢুকতে পারবেনা। গত কিছুদিন আগে ইউনিয়ন বিএনপির একটি সভায় ওই যুবলীগ নেতাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছি।  বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ককে বলে দিচ্ছি,  যুবলীগের কেউ যাতে কমিটিতে স্থান না পায় সেজন্য দৃষ্টি রাখতে।
উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান বলেন, এ ধরণের অভিযোগ এখনো পাইনি। তবে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ব্যক্তি বিএনপিতে স্থান হবেনা।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top