logo
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে দেশে আমূল পরিবর্তন এসেছে-কুলাউড়ায় পরিবেশ মন্ত্রী 

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৫ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, এক সময় অনেকেই বাংলাদেশকে গরীব ও ভিক্ষুকের দেশ বলতো। বন্যা ও জলচ্ছাসের দেশ বলতো৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ বছরের শাসনামলে তাঁর নেতৃত্বে আজ দেশে আমূল পরিবর্তন এসেছে। দেশের সকল মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, বিদ্যুতের আলো জ্বলছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে শেখ হাসিনার সরকারের আমলেই। দেশের সকল উপজেলায় একটি করে মাধ্যমিক প্রতিষ্ঠান সরকারিকরণ হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরাবাসীর উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহর রহমান ও জেলা পরিষদ  সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বিএনপির সময় দেশে গড় মাথাপিছু আয় ছিল ৫শ’ ডলার আর এই সরকারের আমলেই দেশে মাথাপিছু আয় বেড়েছে ২ হাজার ৮৪০ ডলারে। আগামী ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় ১২ হাজার ডলারে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি বিএনপির উদ্দেশ্য বলেন, বিএনপি তাদের সময়কালে দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাদের নেতাকর্মীরা বলেছিলেন, গত ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। কিন্তু দেশ ঠিকই চলছে শেখ হাসিনার কথায়।  ডিসেম্বরের ১০ তারিখের পর জানুয়ারি গেল, ফেব্রুয়ারির ১০ তারিখ চলে যাচ্ছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের কোন খবর নেই।  নির্বাচন ছাড়া আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে বাঁকা পথে নামানো যাবেনা।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে ১০০ টি ইকনোমিক জোন করেছে । সেখানে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দেশ একদিন অনেক উন্নত হবে। স্থানীয় ভাটেরার মানুষের দাবী সম্পর্কে তিনি বলেন, কুলাউড়ার বন্ধ থাকা ভাটেরা রেল স্টেশন অচিরেই চালু করার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন এবং ডিও লেটার দিবেন। এছাড়া হাকালুকি হাওরের কাংলি বিলে একটি পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আলোচনা করবেন।  ভাটেরায় গ্যাস সংযোগের বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাস সংকট রয়েছে। যদি নতুন করে দেশের কোথায় গ্যাস সংযোগ দেয়া হয় তাহলে ভাটেরায় গ্যাস সংযোগ দেয়া হবে৷
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান ও জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রাধাপদ দেব সজল, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম মিন্টু, ভাটেরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জালাল উদ্দীন, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী নুরুল আলম সিদ্দিকী এখলাছ, কাতার প্রবাসী আলাউদ্দিন তালুকদার, কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী, ভাটেরিয়ান সিলেটের সভাপতি শাহ মো. লুৎফুর রহমান, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল সিদ্দিকী খালেদ, ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ, গণসংবর্ধনা আয়োজক কমিটির সভাপতি শাহ আজিজুর রহমান পারুল।
মানপত্র পাঠ করেন গণসংবর্ধনা আয়োজক কমিটির সদস্য সচিব আকমল হোসেন তালুকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান।

জাতীয় এর আরও খবর
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

কুলাউড়ায় আন ফানাই নদীর খাল খননে সুফল পাবে হাকালুকি হাওর তীরের ১৫ গ্রামের কৃষক

কুলাউড়ায় আন ফানাই নদীর খাল খননে সুফল পাবে হাকালুকি হাওর তীরের ১৫ গ্রামের কৃষক

কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধনে এমপি মোঃ শওকতুল ইসলাম

কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধনে এমপি মোঃ শওকতুল ইসলাম

সর্বশেষ সংবাদ
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন
যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন
কুলাউড়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে ডিআইজির পুরস্কার
কুলাউড়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে ডিআইজির পুরস্কার
কুলাউড়া পৌরসভার চতুর্থ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন
কুলাউড়া পৌরসভার চতুর্থ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী
টরেন্টোতে জালালাবাদ এ্যাসোয়িশেনের নির্বাচনে কুলাউড়ার তানিমের বাজিমাত
টরেন্টোতে জালালাবাদ এ্যাসোয়িশেনের নির্বাচনে কুলাউড়ার তানিমের বাজিমাত
রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক
সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক
কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা
কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা
“মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,
“মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,
কুলাউড়ার রবিরবাজারে বৃদ্ধ কৃষকের ওপর হামলা
কুলাউড়ার রবিরবাজারে বৃদ্ধ কৃষকের ওপর হামলা
কুলাউড়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন
কুলাউড়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top