logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতি গড়ে তোলা অপরিহার্য: প্রধানমন্ত্রী

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২০ মিনিট

ডেস্ক রিপোর্ট : দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতি গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশ এগিয়ে যেতে হলে সোনার মানুষ দরকার। দেশকে দারিদ্রমুক্ত করতে হলে শিক্ষিত জাতি অপরিহার্য।
শিক্ষার জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের হাতে করা। কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ রেখে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় করেছে সরকার।
তিনি বলেন, ‘আমরা শিক্ষাকে বহুমুখীকরণ করেছি। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যেন শিক্ষা গ্রহণ করা যায়, সে ব্যাপারে সারা দেশে কাজ করেছি। সেটা একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, আবার উচ্চশিক্ষা গ্রহণেরও সুযোগ সৃষ্টি হবে। আমরা ডিজিটাল বাংলাদেশে গড়ে তুলেছি। তাই শিক্ষাকে যুগোপযোগী করা ও যুগের সঙ্গে তাল মিলিয়ে সেসব বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়া দরকার, সেগুলোও আমরা করেছি।’
দেশের প্রতিটি উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করেছি। এ ছাড়া যেসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। ঘরের খেয়ে যেন ছেলে-মেয়েরা উচ্চশিক্ষা নিতে পারে, সেই সুযোগ আমরা করে দিয়েছি। আমরা স্কলার শিপ দিচ্ছি একবারে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত। এমনকি বিদেশি পাঠিয়েও ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমাদের হাতে গড়া। দেশে একটামাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। এরপর আমরা কয়েকটি প্রতিষ্ঠা করি। ১৯৯৬ সালে সরকারে আসার পর দেখেছি বিজ্ঞান শিক্ষার প্রতি আমাদের ছেল-মেয়েদের অনাগ্রহ ছিল। এরপর ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আইন পাস করি এবং প্রতিষ্ঠা শুরু করি। এরপর বহুমুখী বিশ্ববিদ্যালয়ও করেছি।’
শিক্ষাকে আমরা সব সময় গুরুত্ব দিয়ে থাকি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ গড়াতে একটা জিনিস সুবিধা হয়েছে যে করোনা অতিমারির সময় যখন স্কুল-কলেজ বন্ধ ছিল, তখনও অনলাইনে শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেটার ফল ছেলেমেয়েরা পেয়েছে। করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও লেখাপড়া একদম বন্ধ হয়ে যায়নি।’
ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পাস করেছ, তাদের অভিনন্দ জানাই এবং অভিনন্দন জানাই তাদের অভিভাবকদের। আর যারা পাস করতে পারোনি, তারা যেন মন খারাপ না করে। তারা যেন আবার নতুন উদ্যোগে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। আমাদের ছেলেমেয়েদের ফেল করার কথা না। পাসের হারে আমি দেখলাম মেয়েদের সংখ্যাই বেশি। তাই ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকরা একটু মনোযোগী হবেন। আমাদের ছেলেমেয়েরা আসলেই অসম্ভব মেধাবী। একটু সুযোগ পেলেই তারা অসাধ্য সাধন করতে পারে।’

শিক্ষার মান ধরে রাখায় সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোভিড পরিস্থিতিতেও ছেলে-মেয়েরা পড়াশোনা করেছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশ উন্নত হওয়ার কারণে। শিক্ষাক্ষেত্রে যেখানে অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ বিরাট দক্ষতার পরিচয় দিয়েছে। আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিকাশ ঘটেছে বলে এটা সম্ভব হয়েছে। আর এই তথ্য ও প্রযুক্তির মাধ্যমেই পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।’
তিনি বলেন, আমি দেখলাম পাসের হারে মেয়েদের সংখ্যা বেশি। তার মানে, ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার।
৫৭ দিনের মধ্যে ফল দেওয়ায় প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এছাড়া পরীক্ষায় যারা পাস করেছেন তাদের অভিনন্দন জানান তিনি।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এরপর সব বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

ফলাফল জানা যাবে যেভাবে
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
এছাড়া http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

জাতীয় এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top