logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় দেড় বছর ধরে নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে স্ত্রী-সন্তানদের আকুতি…

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৭:৫৯ মিনিট

কুলাউড়া প্রতিনিধি :  কুলাউড়ায় দেড় বছর থেকে নিখোঁজ মানিক মিয়ার সন্ধান ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ১৩ জানুয়ারি সোমবার রাতে কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন বরমচাল ইউনিয়নের কলিমাবাদ গ্রামের বাসিন্দা নিখোঁজ মানিক মিয়ার স্ত্রী আছমা বেগম, স্কুল পড়–য়া দুই মেয়ে ফাতেমা বেগম ও মরিয়ম আক্তার সুমা।
লিখিত বক্তব্য ও আদালতের দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ গ্রামের বাসিন্দা দিনমজুর মানিক মিয়ার সাথে জমিসংক্রান্ত বিরোধ ছিল একই ইউনিয়নের বাসিন্দা তাজ হোসেন, আবুল হোসেন খছরু উদ্দিন, রিয়াজ উদ্দিন, লেচু উদ্দিন ও লেবু মিয়ার। সেই বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ২০২৩ সালের ২৫ মে রাতে বিয়ের একটি অনুষ্ঠানে কাজ করানোর কথা বলে মানিক মিয়াকে বাড়ি থেকে নিয়ে যান প্রতিপক্ষরা। বিয়ের অনুষ্ঠান শেষ হলেও পরদিন ২৬ মে বাড়ি ফিরেননি মানিক মিয়া। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি না ফেরায় স্বামী মানিক মিয়ার সন্ধানে স্ত্রী আছমা বেগম প্রতিপক্ষদের বাড়িতে গিয়ে খোঁজ নেন। ওইসময় প্রতিপক্ষরা আছমা বেগমকে বলেন, স্বামীকে জীবিত পেতে হলে মুক্তিপণ হিসেবে দুই লক্ষ টাকা দিতে হবে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আছমা বেগমকে হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেন প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তাদের পরামর্শ আছমা বেগম থানায় অভিযোগ দিলেও সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। পরে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্ত হন ভুক্তভোগী আছমা বেগম। ২০২৩ সালের ১৭ আগস্ট বরমচাল ইউনিয়নের বাসিন্দা তাজ হোসেন, আবুল হোসেন খছরু উদ্দিন, রিয়াজ উদ্দিন, লেচু উদ্দিন ও লেবু মিয়ার বিরুদ্ধে আদালতে (মামলা নং-৪৬৪) দায়ের করেন আছমা বেগম। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেবার জন্য কুলাউড়া থানা পুলিশকে নির্দেশ দেন।
ভুক্তভোগী আছমা বেগম বলেন, আমার স্বামী একজন দিনমজুর। ডেকোরের্টাসের শ্রমিক হিসেবে কাজ করে কোনমতে সংসার চালাতেন। আমি সৌদিআরবে গিয়ে কাজ করে ৯শতক জমি ক্রয় করি। সেই জমি নিয়ে আসামীদের সাথে বিরোধ চলছিল। আমার স্বামীকে পরিকল্পিতভাবে তারা অপহরণ করে নিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় আমি থানায় জিডি (নং-৩৩৫/২৩) দায়ের করি। কিন্তু তদন্তকারী কর্মকর্তা আমার স্বামীকে উদ্ধার করতে পারেননি। আবুল হোসেন খছরু উদ্দিন বিগত ইউপি নির্বাচনে নৌকা নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী ও যুবলীগের যুগ্ম সম্পাদকের পদে থাকায় তিনিসহ তার সহযোগীরা থানা পুলিশকে প্রভাবিত করে টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে থানার তৎকালীন এসআই মনির হোসেন মামলার তদন্ত প্রতিবেদন আসামীদের পক্ষে দেন। পুলিশি প্রতিবেদন নিয়ে আমি আদালতে নারাজী আবেদন করেছি। তিনি দাবি করে বলেন, বিবাদী পক্ষ আওয়ামীলীগের প্রভাবশালী সন্ত্রাসী থাকায় আমার স্বামীকে অপহরণ করে কোথায় নিয়ে হত্যা করেছে এবং বিভিন্ন মহলে প্রচার করতেছে আমার স্বামী নাকি প্রবাসে চলে গেছে। মামলাটি সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে। প্রায় দেড় বছরের অধিক সময় থেকে স্বামীর সন্ধান না পাওয়া আছমা বেগম দুই স্কুল পড়–য়া মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার সোমবার রাত আটটায় এই প্রতিবেদককে বলেন, তৎকালীন সময়ে ওই ঘটনাটি আমার জানা নেই। বাদী বিজ্ঞ আদালতে যদি নারাজি দিয়ে থাকেন তাহলে আদালত পুনরায় যদি পুলিশ কিংবা অন্য আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্তের জন্য নির্দেশ দেন তাহলে বাদী ন্যায়বিচার পাবেন। #

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top