logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কাদিপুরে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ, ১৫ দিন ধরে গৃহবন্দি প্রবাসী পরিবার

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৭:৫৭ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ির চলাচলের রাস্তায় বাশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। যারকারণে ১৫ দিন ধরে গৃহবন্দি রয়েছে এক প্রবাসী পরিবার। প্রতিবাদ করায় উল্টো ওই প্রবাসী পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত প্রবাসীদের মাতা কুলাউড়া উপজেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ ও গৃহবন্দি থেকে মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলন করেছেন কিয়াতলা গ্রামের বাসিন্দা মৃত আরমান আলীর ছেলে মহিব উদ্দিন কনর মিয়া নামের এক ভুক্তভোগী। এদিকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন ভুক্তভোগী কনর মিয়ার ছেলে পর্তুগাল প্রবাসী রুহুল আমীন রুবেল।
সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মহিব উদ্দিন কনর মিয়া বলেন, আমার চার ছেলে প্রবাসে থাকেন। তাদের মধ্য রুহুল আমীন রুবেল ও নুরুল আমিন পর্তুগালে, খায়রুল আমিন জুবের ও আল-আমিন দুবাইতে থাকেন। সেই সুযোগে আমার বড়ভাই মৃত বশির উদ্দিনের ছেলে জালাল উদ্দিনের সাথে আমাদের বাড়ির দক্ষিণ দিকে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বিরোধ চলে আসছে। ওই রাস্তা দিয়ে আমার পরিবারসহ এলাকার আরো কয়েকটি পরিবারের লোকজন চলাচল করতেন। পূর্ব শত্রুতার জেরে আমার ভাতিজা জালাল উদ্দিন গং কয়েকদিন যাবৎ ওই রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে বাধা নিষেধ করে। প্রতিবাদ করলে জালাল উদ্দিন বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। আমার ছেলেরা প্রবাসে থাকার সুযোগে জালাল উদ্দিন গং বিভিন্নভাবে আমার পরিবারের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। গত ৩০ ডিসেম্বর দুপুরে ওই রাস্তা দিয়ে চলাচলের সময় অন্যায়ভাবে জালাল উদ্দিন আমাকে অশ্লীলভাবে গালিগালাজ করে। প্রতিবাদ করায় জালাল উদ্দিন ও তার স্ত্রী ফাহমিদা আক্তার, ছেলে আফনান আমাকে মারধর করার চেষ্টা করে। এসময় আমার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আমি রক্ষা পাই। পরে জালাল উদ্দিন গং আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে গত ৪ জানুয়ারি আমাদের বাড়িতে কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিকের উপস্থিতিতে রাস্তা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি বৈঠক হয়। বৈঠকে বিরোধপূর্ণ রাস্তা বন্ধ করা নিয়ে ব্যাপক আলোচনা হলে সিদ্ধান্ত হয় রাস্তাটি অবমুক্ত করার। কিন্তু ওই বৈঠকে জালাল উদ্দিন অজুহাত দেখিয়ে অনুপস্থিত থাকেন। পরে ওই বৈঠকে আমাদের পরিবারকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু জালাল উদ্দিন ওই সিদ্ধান্ত অমান্য করে উল্টো আমার সাথে বিরোধিতা করে। বর্তমানে জালাল উদ্দিনের ভয়ে চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে আকুল আবেদন, সরেজমিনে তদন্ত করে আমাদেরকে গৃহবন্দি থেকে মুক্তি দিয়ে বাড়ির চলাচলের রাস্তাটি যেন অবমুক্ত করে দেয়া হয়। ওই বিরোধের জেরে ১৩ জানুয়ারি দুপুরে জালাল উদ্দিন, তার স্ত্রী ফাহমিদা আক্তার ও ছেলে আফনান আমার স্ত্রী খয়রুন নেছাকে রাস্তায় একা পেয়ে মারধর করে আহত করে। পরে তাকে কুলাউড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করাই।
সংবাদ সম্মেলনে মহিব উদ্দিন কনর মিয়ার ভাতিজা শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ ওই রাস্তা দিয়ে আমার চাচা কনর মিয়ার পরিবার ও জালাল উদ্দিনের পরিবার চলাচল করেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে জালাল উদ্দিন অন্যায়ভাবে কিছুদিন পূর্বে ওই রাস্তার পাশে বাঁশ ও নেটের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এটা কোন অবস্থাতেই ঠিক হয়নি। অথচও ওই রাস্তার পাশে মাত্র সাড়ে চার শতক জমি রয়েছে জালাল উদ্দিনের। আর রাস্তার উভয় পাশে আব্দুল মালিক মাস্টারের উত্তরসূরি তারা মিয়া গং ১৯ শতক, সালিকুর রহমান গং ২৪ শতক ও নজরুল ইসলাম গং সাড়ে ৪ শতক জমি রয়েছে। তাহলে জালাল উদ্দিন কিভাবে কোন স্বত্ত্বমূলে ওই রাস্তার একক মালিকানা দাবি করেন। আমরা চাই উভয় পরিবার যেন ওই রাস্তা দিয়ে সবসময় শান্তিপূর্ণভাবে চলাচল করেন।

অভিযোগের বিষয়ে জালাল উদ্দিন বলেন, রাস্তাটি আমাদের পারিবারিক। ওই রাস্তাটি আমি তৈরি করেছে। উল্টো প্রতিপক্ষরা আমার রাস্তাটি জোরপূর্বক দখল করে চলাচল করতে চাচ্ছে। তাই আমি বাঁশের বেড়া দিয়ে রেখেছি।

কুলাউড়া থানার এএসআই মানিক মিয়া বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধ করার সত্যতা পেয়েছি। ওইসময় জালাল উদ্দিনকে অনুরোধ করি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাঁশের বেড়াটি অপসারণ করে রাস্তাটি অবমুক্ত করার জন্য এবং পরবর্তীতে বিষয়টি আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান করা হবে বলে বলা হলে জালাল উদ্দিন কথা রাখেননি। বিষয়টি আমি ওসি স্যারকে জানিয়েছি। এখন আইনগতভাবে বিষয়টি দেখা হবে।

এ বিষয়ে কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক বলেন, দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি বৈঠকে করে সমাধানের চেষ্টা করেছি কিন্তু জালাল উদ্দিনের অসহযোগিতার কারণে বিষয়টির সমাধান হয়নি। #

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top