সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ১০:৪২ মিনিটঅনলাইন ডেস্ক : সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার)।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।




