logo
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

বিএনপির কাউন্সিলে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন সম্পাদক প্রার্থী সুফিয়ান আহমেদ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : রাত পোহালেই আগামীকাল ১৩ সেপ্টেম্বর কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। ওই কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্ধিতা করে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন তিনজন হেভিওয়েট প্রার্থী। তন্মধ্যে অন্যতম হলেন বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমেদ ওরফে আবু সুফিয়ান। সুফিয়ান আহমেদের বাড়ি কুলাউড়া সদর ইউনিয়নের হাসনপুর গ্রামে।
এদিকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে নিজের বিগত দিনের রাজনৈতিক, সামাজিক কর্মকান্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেন সাধারণ সম্পাদক প্রার্থী সুফিয়ান আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মৌলভীবাজার সরকারি কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা হয়। ২০১৬ সালে কুলাউড়া সদর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষে নির্বাচন করলেও বিগত আওয়ামীলীগ সরকারের কারচুপির কারণে তিনি পাশ করতে পারেননি। বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে রাজপথে থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করেন। এজন্য তার ওপর অনেক হামলা-মামলা, নির্যাতন হয়েছে। স্বৈরাচারী আমলে রাজপথে থেকে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, রেললাইন অবরোধ, হরতালসহ দলীয় সকল কর্মকান্ডে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন। দলের একজন কর্মী হয়ে তিনি দলকে সুসংগঠিত করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি বাড়িতে গিয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী তৈরি করেছেন। দলের দুর্দিনে তিনি দলকে ছেড়ে যাননি। দলকে নিজের সময়, মেধা, শ্রম দিয়ে সুসংগঠিত করেছেন। তিনি বলেন, দলের পদ-পদবী ব্যবহার করে অনেকে সুবিধাবাদী রাজনীতি করেছেন। তিনি কখনো সুবিধাবাদী রাজনীতি করেননি। বিগত কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করে কাজ করে আসছেন। এবারের কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেন, কাউন্সিলে যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাহলে তিনি এ পদে আর নির্বাচন করবেন না। পরের কাউন্সিলে তিনি অংশগ্রহণ করে যদি কোন পদে নির্বাচিত হন তাহলে আগামীর কাউন্সিলে অংশ না নিয়ে নতুন নেতৃত্ব তৈরি করার সুযোগ সৃষ্টি করে দিয়ে রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেন সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমেদ।
তিনি আরো বলেন, কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে ভোটের মাঠে দিনরাত চষে বেড়াচ্ছি। উপজেলার সবক’টি ইউনিয়নে নেতাকর্মী ও সম্মানিত ভোটারদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি। আমার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড বিবেচনা করে আমাকে নেতাকর্মীরা মহা-মূল্যবান ভোট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন বলে আমি দৃঢ়বিশ^াসী। আমি আমার কর্মদক্ষতা, কর্মতৎপরতা ও অভিজ্ঞতার দ্বারা কুলাউড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগি সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার করছি।

একনজরে সুফিয়ান আহমদের রাজনৈতিক বৃত্তান্তঃ ১৯৯৩-৯৪ সালে জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৯৪-৯৫ সালে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬-৯৮ সালে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯-২০০১ সালে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ২০০২-২০০৪ সালে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০০৫-২০০৬ সালে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৯-২০২৪ সালে কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে সাতবার কারাভোগ করেন। সর্বশেষ ২০২৪ সালের ২৬ মে কারামুক্ত হয়ে হাইকোর্ট থেকে জামিনে আছেন। এছাড়া গায়েবী অনেক মামলার আসামীও আছেন। সুফিয়ান আহমেদ বলেন, ২০১২ সালের ২২ জুলাই উপজেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্নার নেতৃত্বে প্রাণে হত্যার উদ্দেশ্য আমার ওপর হামলা করা হয়। হামলায় আমি গুরুতর আহত হই। এছাড়া আমার ব্যবহৃত গাড়ি ভাংচুর করা হয়। আমার পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে রাতে পুলিশ আমার বাড়িতে অভিযান চালিয়ে তিন ভাইকে গ্রেপ্তার করে। রাজনৈতিক কারণে আমি অর্থনৈতিক, পারিবারিক, সামাজিকভাবে বাপক ক্ষতিগ্রস্থ হয়েছি।

সামাজিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক সংগঠনে সম্পৃক্ততাঃ কুলাউড়ার জনপ্রিয় পরিবেশবাদী সংগঠন শেড অব নেচারের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সুফিয়ান আহমেদ। লাল গোলাপ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সব্যসাচী স্বজন সমাবেশ ও জাসাসের উপদেষ্ঠা, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সাবেক সেক্রেটারি এন্ড ডিএনএডিটর ও সাবেক জুনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততাঃ টেবিল টেনিস প্লেয়ার্স এসোসিয়েশন কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি, ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন কুলাউড়া ও প্রগতিশীল স্পোর্টিং ক্লাব সদর ইউনিয়ন কুলাউড়া, সুপার নোভা ক্রিকেট ক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন সুফিয়ান আহমেদ। #

জাতীয় এর আরও খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা

কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি

কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি

কুলাউড়ায় জাতীয় তরুণ সংঘের আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় জাতীয় তরুণ সংঘের আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুলাউড়ায় জরিমানার সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিয়ে কটূক্তি ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট মালিকের, নিন্দার ঝড়
কুলাউড়ায় জরিমানার সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিয়ে কটূক্তি ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট মালিকের, নিন্দার ঝড়
কুলাউড়ায় কুকুরের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম আলী আহত
কুলাউড়ায় কুকুরের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম আলী আহত
জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বেড়েছে পাখির সংখ্যা
এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বেড়েছে পাখির সংখ্যা
সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ করা হবে- আরিফুল হক চৌধুরী
সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ করা হবে- আরিফুল হক চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা
কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি
কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশ খেলাফত মজলিসের আপার কাগাবলা ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত মজলিসের আপার কাগাবলা ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু
উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু
দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুকে সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা
মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুকে সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা
সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন,সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল
সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন,সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল
কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা দলের বিশাল মিছিল
কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা দলের বিশাল মিছিল
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: কাওছার আহমদ
প্রধান আলোকচিত্র সাংবাদিক: মোঃ ইব্রাহীম আলী

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top