logo
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

৫৪ বছরের ইতিহাসে এখনো গনতন্ত্রের মূল কাঠামোই শক্তিশালী করতে পারিনি- বিএনপি নেতা রিপন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ৬:৪৯ মিনিট

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে নিয়ে যখন কটুক্তি করা হয় তখন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত লাগে। তবুও একটি চক্রের ফাঁদে পা না দিয়ে বিএনপি কিন্ত ধৈর্য্যর পরীক্ষা দিয়ে যাচ্ছে। বিএনপি চাইলেই সাথে সাথে প্রতিক্রিয়ার ধরন পরিবর্তন করতে পারতো। কিন্তু সেটা করতে দলের নেতৃত্ব চাননি। শনিবার (১৯ জুলাই) দুপুরে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,‘লন্ডন বৈঠকের পরে দেশ নির্বাচন মুখী হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, একটি চক্র একটি পক্ষ যারা নির্বাচন হলে এদেশের জনগণ তাদের ওপর আস্থা রাখবে না। এ দলগুলো বিভিন্ন কৌশল করে নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে। অথচ এই দলটি বাংলাদেশের প্রতিটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এই যে দ্বি-চারিতা,দ্বিমুখি আচরণ যে দলকে বাংলাদেশের জনগন চেনে। ইসলামের লেবাস লাগিয়ে এদেশের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। জনগণ প্রস্তুত রয়েছে আগামী নির্বাচনের মাধ্যেমে তাদের পছন্দের সরকার গঠন করতে’।
আব্দুর রহিম রিপন আরো বলেন-‘এ দলটি নতুন করে টালবাহানা শুরু করেছে পি আর সিস্টেম। অথচ এদেশের মানুষ পি আর সিস্টেম কি সেটা বুঝে না। এই পি আর সিস্টেমের মূলা ঝুলিয়ে নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এখনো গনতন্ত্রের মূল কাঠামোই শক্তিশালী করতে পারিনি। সেখানে নতুন করে পি আর সিস্টেম দেশেকে নতুন করে সংকটের দিকে ধাবিত করার চেষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন-‘যারা জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্য আর মতলব আমরা বুঝি। সেই পরাজিত শক্তি ৭১ এ যারা পরাজিত হয়েছিল সেই শক্তি বাংলাদেশকে এখন ২৪ দিয়ে বলে ২৪ নাকি গণঅভ্যুত্থান। সেটাই না কি বাংলাশের স্বাধীনতা দিবস। তিনি বলেন-‘৭১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশে একটা মানচিত্র দিয়েছিলেন। আমরা আমাদের পাসপোর্ট আইডি পেয়েছিলাম। আমরা বাংলাদেশী, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি। আর ২০২৪ এ আমরা ফ্যাসিস্ট হাসিনার মতো স্বৈরাচারের কবল থেকে আমরা নতুন করে মুক্ত হয়েছি। তাই ২৪ কে দিয়ে ৭১ কে কোনভাবেই খাটো করা যাবে না’। ‘বিএনপি এমনই একটি দল,যে দল ইতিবাচক রাজনীতি করে বাংলাদেশে নতুন দৃষ্টান্ত রেখেছে। বিএনপি শুধু দেশে গনতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনই করেনি নিজের দলেও গনতান্ত্রিক চর্চা করে। রিপন বলেন-এদেশের গণতন্ত্রকামী মানুষ বিগত তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। ১৪ তে,১৮ তে,২৪ এ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গত ১৬-১৭ বছর মানুষ তার পছন্দের সরকার গঠন করতে পারেনি।
সম্মেলনের প্রথম পর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ভাটেরা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আব্দুল মুক্তাদির মুক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, সদস্য শামীম আহমদ চৌধুরী, আজিজুর রহমান মনির, বদরুজ্জামান সজল, আলমগীর হোসেন ভূঁইয়া, ডা. তারু খান, সুফিয়ান আহমদ, দেলোয়ার হোসেন, আব্দুল মুক্তাদির মনু, বিএনপি নেতা হাবিবুর রহমান ছালাম, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, জেলা মহিলা দলের নেত্রী সুফিয়া রহমান ইতি প্রমুখ। এছাড়াও সম্মেলনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
কাউন্সিল শেষে শেখ আজাদ মিয়া সিদ্দিকী ২৮৩ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহিবুর রহমানের প্রাপ্ত ভোট ১৬২। সাধারণ সম্পাদক পদে সৈয়দ রনি হাসান সালাম ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্ধি প্রার্থী আজমল হোসেন চুনু পান ১৮৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আকুল মিয়া ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল মিয়া পান ১৬৭ ভোট, সোলেমান মিয়া সিদ্দিকী ৬৫ ভোট, মুহিবুর রহমান দলা ১৬ ভোট। #

দেশ-জনপদ এর আরও খবর
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ

কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ

কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা

কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা

কুলাউড়ায় এইচএসসিতে চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ

কুলাউড়ায় এইচএসসিতে চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ

কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মুহিব গ্রেপ্তার

কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মুহিব গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা
ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন কুলাউড়ার ডা. শাকিল
ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন কুলাউড়ার ডা. শাকিল
ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর চতুর্থ সম্মেলন`
নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর চতুর্থ সম্মেলন`
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খাঁন
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খাঁন
সিআইপি শেখ কামালের জন্মদিন আজ
সিআইপি শেখ কামালের জন্মদিন আজ
কুলাউড়ায় এইচএসসিতে চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ
কুলাউড়ায় এইচএসসিতে চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ
কুলাউড়ায় দারসে নূরানী আয়োজন করে হিলফুল ফুযুল কাফেলা প্রশংসনীয়্
কুলাউড়ায় দারসে নূরানী আয়োজন করে হিলফুল ফুযুল কাফেলা প্রশংসনীয়্
শাহ মোঃ মফিজ উদ্দিন সরকার মাইজভান্ডারীর ইন্তেকাল
শাহ মোঃ মফিজ উদ্দিন সরকার মাইজভান্ডারীর ইন্তেকাল
হাজি সিরাজউদ্দীন আহমদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
হাজি সিরাজউদ্দীন আহমদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কুলাউড়ায় ১৩শ শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ গ্রামার কম্পিটিশন
কুলাউড়ায় ১৩শ শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ গ্রামার কম্পিটিশন
কুলাউড়ায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে এমপি প্রার্থী জি. এস. রওশন
কুলাউড়ায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে এমপি প্রার্থী জি. এস. রওশন
আদর্শ পাঠাগারের বইপড়া উৎসবের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
আদর্শ পাঠাগারের বইপড়া উৎসবের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মুহিব গ্রেপ্তার
কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মুহিব গ্রেপ্তার
জুড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বহীনতা, ক্ষোভ অভিভাবকদের
জুড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বহীনতা, ক্ষোভ অভিভাবকদের

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: কাওছার আহমদ
প্রধান আলোকচিত্র সাংবাদিক: মোঃ ইব্রাহীম আলী

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top