logo
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৭:৫৩ মিনিট

বার্তালোক ডেস্ক : এম নাসের রহমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ছাত্রদল-যুবদল পরিচয় দিলেই আগে তার পূর্ণাঙ্গ তথ্য যাচাই করতে হবে। দলের নাম ভাঙিয়ে প্রভাব খাটানো বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে রাজনগর উপজেলা পরিষদ হলরুম-এ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি নাসের রহমান বলেন, সংসদে আইন প্রণয়ন গুরুত্বপূর্ণ হলেও একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব তার নির্বাচনী এলাকার উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা। তিনি জানান, বর্তমান সংসদে তুলনামূলকভাবে নতুন সদস্যের সংখ্যা বেশি; অভিজ্ঞতার ঘাটতি থাকলেও পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার সমন্বিত উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন, আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনায় আনা যাবে না। আইন সবার জন্য সমান।

পুলিশ প্রশাসনের উদ্দেশে এমপি বলেন, রাজনগর-মৌলভীবাজার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। যারা চাঁদাবাজি করবে, তাদের কোনো দলীয় পরিচয় নেই তারা অপরাধী। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে,যোগ করেন তিনি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা হলে তা অবহিত করলে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাধারণ মানুষের প্রতি সদাচরণ নিশ্চিত করার তাগিদ দিয়ে এমপি নাসের রহমান বলেন, সরকারি সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। নাগরিকদের যথাযথ মূল্যায়ন ও মানসম্মত সেবা প্রদানে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুল গণি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা কম্পাউন্ডে কৃষ্ণচূড়া ও আমগাছের চারা রোপণ করেন এমপি এম নাসের রহমান। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণ অপরিহার্য।

দেশ-জনপদ এর আরও খবর
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ

কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ

কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা

কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা

কুলাউড়ায় এইচএসসিতে চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ

কুলাউড়ায় এইচএসসিতে চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ

সর্বশেষ সংবাদ
উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু
উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু
দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুকে সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা
মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুকে সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা
সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন,সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল
সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন,সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল
কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা দলের বিশাল মিছিল
কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা দলের বিশাল মিছিল
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা
ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন কুলাউড়ার ডা. শাকিল
ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন কুলাউড়ার ডা. শাকিল
ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর চতুর্থ সম্মেলন`
নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর চতুর্থ সম্মেলন`
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খাঁন
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খাঁন
সিআইপি শেখ কামালের জন্মদিন আজ
সিআইপি শেখ কামালের জন্মদিন আজ
কুলাউড়ায় এইচএসসিতে চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ
কুলাউড়ায় এইচএসসিতে চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ
কুলাউড়ায় দারসে নূরানী আয়োজন করে হিলফুল ফুযুল কাফেলা প্রশংসনীয়্
কুলাউড়ায় দারসে নূরানী আয়োজন করে হিলফুল ফুযুল কাফেলা প্রশংসনীয়্
শাহ মোঃ মফিজ উদ্দিন সরকার মাইজভান্ডারীর ইন্তেকাল
শাহ মোঃ মফিজ উদ্দিন সরকার মাইজভান্ডারীর ইন্তেকাল
হাজি সিরাজউদ্দীন আহমদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
হাজি সিরাজউদ্দীন আহমদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: কাওছার আহমদ
প্রধান আলোকচিত্র সাংবাদিক: মোঃ ইব্রাহীম আলী

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top