মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুকে সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৭:৪৭ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর সাথে সাক্ষাৎ করেছেন সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের বিভিন্ন সমস্যা এবং সীমাবদ্ধতা, কুলাউড়া উপজেলাধীন ৩৬ টি কমিউনিটি ক্লিনিক এর বিভিন্ন সমস্যা এবং সীমাবদ্ধতার কথা লিখিত আকারে এমপি শওকতুল ইসলামের কাছে দাখিল করা হয়। কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু উপজেলার ৩৬ টি কমিউনিটি ক্লিনিকের সকল সমস্যা নিরসনের জন্য পদক্ষেপ নিবেন এবং পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় তিনি উল্লেখ করেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধীরে ধীরে আলো জ্বলতে শুরু করেছে।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপি শওকতুল ইসলামকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএইচসিপি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম উসমানী, সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে এম জাবের, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, উপজেলা সভাপতি শেখ মো: ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বিজিত চন্দ্র দত্ত, সাবেক সাংগঠনিক জান্নাত জামান প্রমুখ।



