logo
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কুলাউড়ার টিলাগাঁও হাজীপুরে ১৩ কোটি টাকার বালু নিলামে গেল প্রায় ১৭ কোটি টাকা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৩ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জব্দকৃত ১৩ কোটি টাকা মূল্যের সেই বালুগুলো আইনী জটিলতা কাটিয়ে অবশেষে নিলামকার্য সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। ১৩ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার টাকার সরকারি বালু প্রকাশ্য নিলামে বিক্রি হয় ১৬ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকায়। উপজেলা প্রশাসনের তৎপরতায় ও গণমাধ্যমের বড় ধরণের ভূমিকার কারণে একটি বালুখেকো সিন্ডিকেটের কবল থেকে বড় ধরণের রাজস্ব জমা হবে সরকারের কোষাগারে। উপজেলা প্রশাসনের এ নিলামকার্য বাস্তবায়নের মধ্যে দিয়ে স্থানীয় এলাকায় বালু নিয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্ধের নিরসন হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের সালন, হাজীপুর ইউনিয়নের কনিমুড়া, হরিচক ও সাধনপুর নামক স্থানে ১৪৩০ বাংলা সনে মজুতকৃত মোট ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট উত্তোলিত বালু জব্দ করা হয়। যার সরকারি মূল্য ধরা হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার ৩৬৪ টাকা। গত ৬ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে স্পট নিলামের মাধ্যমে জব্দকৃত বালু বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ওই বালু নিলামের জন্য গত ১৪ আগস্ট বিজ্ঞপ্তি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। কিন্তু ওই বালু নিজেদের মহালের দাবি করে করে হাইকোর্টে রিট পিটিশন নং-১১৯৪৬ দায়ের করেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা মনু নদীর বালুমহালের বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি। হাইকোর্টে সেই রিট নিষ্পত্তি না হওয়ায় বালু নিলাম কার্যক্রম স্থগিত করতে বালু মহালের ইজারাদারের পক্ষে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মোশতাক আহমেদ। পরে গত ১৭ আগস্ট বালুর নিলাম কার্য স্থগিতের জন্য বিজ্ঞপ্তি দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। পরবর্তীতে আইনী জটিলতা নিরসন করে গত ২৭ আগস্ট বিকেলে ফের বালু নিলামের বিজ্ঞপ্তি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালু নিলাম কমিটির আহবায়ক মো. মহিউদ্দিন। এর আগে স্থানীয় লোকজনের বিভিন্ন অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নির্দেশে জমাটকৃত বালুর স্তুপ চিহ্নিত করে গত জুলাই মাসের প্রথম দিকে কয়েক কোটি ঘনফুট বালু জব্দ করেন হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (৩১ আগস্ট) প্রথমে সকাল ১১টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় জব্দ করা ১ কোটি ৬২ লক্ষ ১৩ হাজার ৬৮০ ঘনফুট বালু নিলাম করা হয়। ওই বালুর সরকারি মূল্য ধরা হয় ৭ কোটি ২৯ লক্ষ ৬১ হাজার ৫৬০ টাকা। প্রকাশ্য নিলামে ওই বালু সর্বোচ্চ ৮ কোটি ১২ লক্ষ টাকা দিয়ে নিলামে নেন কুলাউড়ার পৃথিমপাশার দীপক দে। দ্বিতীয় নিলামকারী হন সুনামগঞ্জের সৌরভ রায়। দুপুর সাড়ে ১২টায় হাজীপুর ইউনিয়নের কনিমুড়া এলাকায় জব্দ করা ৭৯ হাজার ৫০ ঘনফুট বালুর নিলাম করা হয়। ওই বালুর সরকারি মূল্য ধরা হয় ৩ লাখ ৫৫ হাজার ৭২৫ টাকা। সর্বোচ্চ ১১ লাখ ৬০ হাজার টাকায় ওই বালু নিলামে নেন শ্রীমঙ্গলের মো. সেলিম মিয়া। দুপুর দেড়টায় হাজীপুর ইউনিয়নের হরিচক এলাকায় ১ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ৯৩২ ঘনফুট বালু নিলাম করা হয়। ওই বালুর সরকারি মূল্য ধরা হয় ৫ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ১৯৪ টাকা। সর্বোচ্চ ৮ কোটি টাকা দিয়ে ওই বালু নিলামে নেন সুনামগঞ্জের সৌরভ রায়। দ্বিতীয় সর্বোচ্চ নিলামকারী হন দীপক দে। দুপুর আড়াইটায় হাজীপুর ইউনিয়নের সাধনপুর এলাকায় ৩ লক্ষ ৬১ হাজার ৫৩০ ঘনফুট বালু নিলাম দেয়া হয়। ওই বালুর সরকারি মূল্য ধরা হয় ১৬ লক্ষ ২৬ হাজার ৮৮৫ টাকা। সর্বোচ্চ ৭১ লক্ষ টাকা দিয়ে ওই বালু নিলামে নেন পৃথিমপাশার দীপক দে।

নিলাম কার্য বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালু নিলাম কমিটির আহবায়ক মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন সরকার ও জসিম উদ্দিন, হাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, অনেক সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে কুলাউড়ার চারটি স্থানে প্রকাশ্য বালুর নিলাম কার্য সম্পন্ন করা হয়। আইনি জটিলতা নিরসন করে ওই বালু নিলামের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। প্রকাশ্য নিলামে প্রায় শতাধিক নিলামকারী ব্যক্তি/প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সার্বিক সহযোগিতায় ছিল। তিনি আরো বলেন, চারটি স্থানে ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট বালুর সরকারি ভিত্তিমূল্য ধরা হয় ১৩ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার ৩৬৪ টাকা। প্রকাশ্য নিলামে সেটি ১৬ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকায় নিলাম হয়। এতে সরকারের কোষাগারে মোটা অংকের রাজস্ব জমা হবে।

দেশ-জনপদ এর আরও খবর
এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বেড়েছে পাখির সংখ্যা

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বেড়েছে পাখির সংখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা

কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি

কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি

দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি

দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুলাউড়ায় জরিমানার সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিয়ে কটূক্তি ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট মালিকের, নিন্দার ঝড়
কুলাউড়ায় জরিমানার সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিয়ে কটূক্তি ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট মালিকের, নিন্দার ঝড়
কুলাউড়ায় কুকুরের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম আলী আহত
কুলাউড়ায় কুকুরের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম আলী আহত
জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বেড়েছে পাখির সংখ্যা
এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বেড়েছে পাখির সংখ্যা
সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ করা হবে- আরিফুল হক চৌধুরী
সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ করা হবে- আরিফুল হক চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা
কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি
কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশ খেলাফত মজলিসের আপার কাগাবলা ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত মজলিসের আপার কাগাবলা ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু
উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু
দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুকে সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা
মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুকে সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা
সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন,সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল
সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন,সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল
কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা দলের বিশাল মিছিল
কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা দলের বিশাল মিছিল
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: কাওছার আহমদ
প্রধান আলোকচিত্র সাংবাদিক: মোঃ ইব্রাহীম আলী

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top