logo
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

হাজীপুরে গৃহকর্মী আত্মহত্যা প্ররোচনা মামলায় ইউপি সদস্য বুলবুলসহ ৭জন কারাগারে

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৩, ৬:০০ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় তাসলিমা বেগম রায়না নামে এক গৃহকর্মী আত্মহত্যা প্ররোচনা মামলায় উপজেলার হাজীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলসহ তাঁর পরিবারের ৭জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২৪ এপ্রিল) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এ মামলার শুনানী শেষে নূর আহমদ চৌধুরী বুলবুলসহ ৭ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।

জানা গেছে, ২০২১ সালের ২৪ আগস্ট মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বাসিন্দা ও বর্তমান প্যানেল চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়ি থেকে একই এলাকার বাসিন্দা মৃত জামাল মিয়ার মেয়ে ও স্থানীয় কানিহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাসলিমা বেগম রায়না (১৫) গৃহকর্মীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। গৃহকর্মী রায়না নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়িতে কাজ করতো। বাড়িতে কাজ করার সুবাদে নূর আহমদ চৌধুরীসহ তাঁর পরিবারের সদস্যরা গৃহকর্মী তাসলিমার ওপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিক চাপ প্রয়োগ করতেন। ঘটনার দিন দুপুরে নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়ির সকল সদস্যদের অগোচরে একটি কক্ষের বাথরুমে ঢুকে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তাসলিমা আত্মহত্যা করে। পরবর্তীতে কুলাউড়া থানা পুলিশ গৃহকর্মীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গৃহকর্মীর ভাই সালমান মিয়া বাদী হয়ে প্রথমে থানায় একটি অপমৃত্যু মামলা করে। পরবর্তীতে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর নূর আহমদ চৌধুরী বুলবুলসহ তাঁর ৫ ভাই ও ছেলেকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আদালতে একটি ধর্ষণ ও হত্যা মামলা (১২৫/২০২১) দায়ের করেন ভিকটিমের ভাই সালমান মিয়া। মামলার অন্য আসামীরা হলেন- নূর আহমদ চৌধুরী বুলবুলের ছেলে ইফতেফার আহমদ চৌধুরী মাহি, ভাই ফয়ছল আহমদ চৌধুরী, কবির আহমদ চৌধুরী হারুন, শহিদ আহমদ চৌধুরী আতিক, তোফায়েল আহমদ চৌধুরী, গুলজার আহমদ চৌধুরী। পরবর্তীতে এই মামলাটি তদন্ত করেন সিআইডি। তদন্ত শেষে ২০২২ সালের নভেম্বর মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মৌলভীবাজারের সিআইডির এসআই মোঃ শায়েক আহমেদ। এরপর আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আসামীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। কিন্তু জামিনের মেয়াদ ছিল ২৪ এপ্রিল তাই ওইদিনই মামলার শুনানী ছিল। সেই শুনানীতে আসামীরা হাজির হলে নূর আহমদ চৌধুরী বুলবুলসহ ৭ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

আসামী পক্ষের আইনজীবি গিয়াস উদ্দিন আহমদ জানান, গৃহকর্মী তাসলিমা মৃত্যুর ঘটনায় ভিকটিমের ভাই আদালতে মামলা দায়ের করলে সেটি তদন্ত করে সিআইডি। তদন্ত প্রতিবেদনে আসামীদের বিরুদ্ধে ধর্ষণ বা হত্যার কোন সত্যতা পাওয়া যায়নি। তবে আসামী নূর আহমদ চৌধুরী বুলবুল, তাঁর ছেলে ইফতেফার আহমদ চৌধুরী মাহি ও কবির আহমদ চৌধুরী ওই গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টা ও মানসিক চাপপ্রয়োগ করেছেন। তাই গৃহকর্মী মানসিক চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি আরো বলেন, আসামীরা তাকে জানিয়েছেন মামলার বাদীপক্ষ দরিদ্র পরিবারের লোক হওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল বাদীপক্ষকে দিয়ে আসামীদের হুয়রানি করার জন্য আদালতে মামলা করিয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় জরিমানার সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিয়ে কটূক্তি ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট মালিকের, নিন্দার ঝড়

কুলাউড়ায় জরিমানার সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিয়ে কটূক্তি ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট মালিকের, নিন্দার ঝড়

কুলাউড়ায় কুকুরের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম আলী আহত

কুলাউড়ায় কুকুরের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম আলী আহত

জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বেড়েছে পাখির সংখ্যা
এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বেড়েছে পাখির সংখ্যা
সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ করা হবে- আরিফুল হক চৌধুরী
সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ করা হবে- আরিফুল হক চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা
কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি
কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশ খেলাফত মজলিসের আপার কাগাবলা ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত মজলিসের আপার কাগাবলা ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু
উৎসবমুখর পরিবেশে কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু
দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
দলের নাম ভাঙিয়ে অনিয়মে ছাড় নয়: অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুকে সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা
মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুকে সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা
সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন,সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল
সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন,সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল
কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা দলের বিশাল মিছিল
কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা দলের বিশাল মিছিল
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফেসবুক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের আত্মপ্রকাশ
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
কুলাউড়ায় পাওনা টাকা নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার ইন্তেকাল
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা
কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্বে আদালতে মামলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: কাওছার আহমদ
প্রধান আলোকচিত্র সাংবাদিক: মোঃ ইব্রাহীম আলী

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top